1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

ফের সৌদির আবহা বিমানবন্দরে ড্রোন হামলা ইয়েমেনের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৩৯ Time View

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে আবার হামলা চালিয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোট দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর যে সামরিক আগ্রাসন চালাচ্ছে তার জবাবে এই ড্রোন হামলা চালানো হয়েছে।

ইয়েমেনে সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি গতকাল মঙ্গলবার এক টুইটার পোস্টে জানান, গতকালের হামলায় কাসেফ-২কে ড্রোন ব্যবহার করা হয়েছে যা সফল ও নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তিনি বলেন, সৌদি আরবের অব্যাহত সামরিক আগ্রাসন এবং সর্বাত্মক অর্থনৈতিক অবরোধের বিরুদ্ধে এ ধরনের হামলা চালানোর বৈধ অধিকার ইয়েমেনের রয়েছে।

এদিকে মা’রিব প্রদেশে সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রচণ্ড লড়াইয়ের মধ্যে মার্কিন নির্মিত সৌদি আরবের একটি এমকিউ-৯ ভূপাতিত করা হয়েছে। জেনারেল সারিয়ি বলেন, যে ক্ষেপণাস্ত্র দিয়ে এই ড্রোন ভূপাতিত করা হয়েছে তা এখনো উন্মোচন করা হয় নি।

২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব এবং তার মিত্ররা ইয়েমেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। তবে যেসব লক্ষ্য নিয়ে সৌদি আরব ইয়েমেনে আগ্রাসন চালিয়েছিল তার একটিও অর্জন করতে পারে নি, বরং ইয়েমেনের হুথি আন্দোলন ও তাদের সহযোগী সামরিক বাহিনী সৌদি আরবের বিরুদ্ধে প্রবলভাবে রুখে দাঁড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ