1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নির্বাচনের ফল পুনর্বিবেচনার দাবি উড়িয়ে দিলেন পুতিন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১১
  • ২২৪ Time View

নির্বাচনের ফল পুনর্মূল্যায়নের বিরোধী দলগুলোর দাবি সরাসরি নাকচ করলেন রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী এবং সাবেক প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গত ৪ ডিসেম্বর অনুষ্ঠিত রাশিয়ার পার্লামেন্ট (ডুমা) নির্বাচনে পুতিনের নেতৃত্বাধীন বর্তমান ক্ষমতাসীন অল ইউনাইটেড পার্টি জয়লাভ করে। কিন্তু রাশিয়ার বিরোধী দলগুলো এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে নির্বাচনের ফল পুনর্বিবেচনার দাবি করে।

মঙ্গলবার পুতিন তার বিরোধীদের এসব দাবি নাকচ করে দিয়ে বলেন, বিক্ষোভকারীদের উদ্দেশ্য স্পষ্ট নয়। এছাড়া বিরোধীদের কোনো নেতা নেই বলেও মন্তব্য করেন পুতিন।

পার্লামেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে গত শনিবার রাশিয়ার বিরোধী দলগুলো রাশিয়া জুড়ে ব্যাপক বিক্ষোভ প্রদর্শনের পর এই প্রথম পুতিন বিরোধীদের উদ্দেশ্যে তার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন।

আগামী মার্চ মাসে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী পুতিন একজন শক্তিশালী প্রার্থী।

তিনি বলেন, নির্বাচনে জিততে তার কোনো ‘চালিয়াতি’র আশ্রয় নেওয়ার প্রয়োজন নেই। তার দল জনগণের সমর্থনেই জয়লাভ করে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বিরোধীদের অভিযুক্ত করে বলেন, তারা পার্লামেন্টারি নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার পাঁয়তারা করছে।

ভোটের ফলাফল পুনর্বিবেচনার বিরোধীদের দাবি অস্বীকার করে পুতিন বলেন, ‘নবনির্বাচিত পার্লামেন্ট তার কাজ ইতিমধ্যেই শুরু করেছে এবং নতুন স্পিকারও নির্বাচিত হয়েছে।’

তিনি বলেন, ‘নির্বাচনের ফলাফলের ব্যাপারে দেশের আইন অনুযায়ী বিরোধীদের সামনে এখন কেবল একটি উপায়ই বাকি আছে, আর তা হলো আদালতে আপিল করা।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ