1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘আপনারাই ভুল রাজনীতি করে আওয়ামী লীগকে ফেরার সুযোগ দিচ্ছেন’ স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই জাতীয় অ্যাথলেটিকসে ৫৬৫ প্রতিযোগী, দীর্ঘমেয়াদি উন্নয়নে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে এবার নতুন এক সুখবর সরকারি চাকরিজীবীদের জন্য, পরিকল্পনা অনুযায়ী… ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু হাসপাতালে ভর্তি হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু; নিখোঁজ ২, মুমূর্ষু অবস্থায় উদ্ধার ১ রক্তশূন্যতা নিয়ে রামেকে ভর্তি ভূমিমন্ত্রী মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

সৌদির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫০ Time View

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদের সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকিন। এ সময় তারা ইয়েমেন যুদ্ধের অবসানে কূটনৈতিক চেষ্টা নিয়ে কথা বলেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বুধবারে তাদের এ আলোচনায় সৌদির প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের বিষয়েও কথা হয়েছে।

ইয়েমেন যুদ্ধের একটি আলোচিত রাজনৈতিক পথ খুঁজে বের করতে পরিকল্পিত কূটনৈতিক চেষ্টা নিয়েও তারা কথা বলেন।

এ ছাড়া সৌদির বিরুদ্ধে যে কোনো হামলা প্রতিরোধের বিষয়টিও তাদের আলোচনায় ছিল।

এদিকে বুধবার রিয়াদে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের ইয়েমেন বিষয়ক বিশেষ দূত মার্টিন গ্রিফিথস ও টিমথি লিন্ডারকিংকে স্বাগত জানিয়েছেন সৌদি আরবের উপ-প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান ।

এ সময় তারা ইয়েমেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সৌদি আরবের নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপস করতে না চাওয়ায় দুই দূতকে ধন্যবাদ দিয়েছেন প্রিন্স খালিদ।
খবর রয়টার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ