1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

যুক্তরাষ্ট্রে করোনায় আরও ৩৫২৩ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৭৩ Time View

গণহারে ভ্যাকসিন প্রয়োগের মধ্যেও মার্কিন যুক্তরাষ্ট্রে থামছে না করোনার ভয়াবহতা। গত একদিনেও সাড়ে ৩ হাজারের বেশি মার্কিনির প্রাণ কেড়েছে ভাইরাসটি। এতে মৃতের সংখ্যা বেড়ে আজ ৪ লাখ ৬৭ হাজারে পৌঁছেছে। থেমে নেই সংক্রমণও। নতুন করে করোনার শিকার হয়েছেন প্রায় সোয়া লাখ মানুষ।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানের দেয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১ লাখ ২১ হাজার ৬২৭ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ২ কোটি ৭২ লাখ ৭৩ হাজার ৮৯০ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৫২৩ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ৪ লাখ ৬৬ হাজার ৯৮৮ জনে ঠেকেছে।

অপরদিকে সংক্রমণের তুলনায় কম হলেও গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ লাখ ২৪ হাজার ভুক্তভোগী। এতে সুস্থতার সংখ্যা ১ কোটি ৭০ লাখ ৩২ হাজারে পৌঁছেছে।

গত বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এর পর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।

সংক্রমণ আশঙ্কাজনক হারে দীর্ঘ হচ্ছে ক্যালিফোর্নিয়ায়। যেখানে সংক্রমিতের সংখ্যা ৩৩ লাখ ৬৭ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪২ হাজার ৯৬৮ জনের। টেক্সাসে আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ৬৯ হাজার। যেখানে প্রাণহানি ঘটেছে ৩৮ হাজার ৬৯৭ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ১৭ লাখ ৫২ হাজার মানুষ। ইতোমধ্যে সেখানে ২৭ হাজার ২৪৯ জনের প্রাণহানি ঘটেছে।

প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ১৪ লাখ ৮৭ হাজার। এর মধ্যে না ফেরার দেশে ৪৪ হাজার ৪৩০ জন ভুক্তভোগী। ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ১১ লাখ ৩৭ হাজার। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২১ হাজার ৪৯৭ জন। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৯ লাখ ২৮ হাজার। এর মধ্যে প্রাণ ঝরেছে ১৪ হাজার ৭৫৬ জনের।

পেনসিলভেনিয়ায় আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৬৩ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ২২ হাজার ১৯৬ জন মানুষ। নিউ জার্সিতে করোনার শিকার ৭ লাখ ৯ হাজার মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ২১ হাজার ৭৯৩ জনের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ