1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৯ Time View

ব্রাজিলে সোমবার করোনা ভাইরাসে নতুন করে ৫৯৫ জন মারা গেছে। দেশটিতে এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৫ হাজার ৯৯ জনে।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।

দেশটিতে এর একদিন আগে নতুন করে ২৪ হাজার ৫৯১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯২ লাখ ২৯ হাজার ৩২২ জন।

ব্রাজিলের জনবহুল সাও পাওলো রাজ্যে করোনা ভাইরাস প্রতিরোধে রেড এলার্ট জারি রাখা হয়েছে। সকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত অদরকারি কাজ বন্ধ রাখা হয়েছে।

এ রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৭ লাখ ৭৯ হাজার ৭২২ জন এবং মারা গেছে ৫৩ লাখ ৯০ জন। তবে সংক্রমণ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে কর্তৃপক্ষ সোমবার ঘোষণা দিয়েছে।

এদিকে উত্তরাঞ্চলীয় আমাজন রাজ্য থেকে ৪০৬ জন রোগীকে বিমানে করে অন্য ১৬টি রাজ্যে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। এ রাজ্যে অক্সিজেন সংকটের কারণে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে।

এখানে কেবল জানুয়ারিতেই ২ হাজার ৮৩২ জন মারা গেছে। মহামারি শুরুর পর থেকে রাজ্যটিতে এ পর্যন্ত ৮ হাজার ২৬৬ জন মারা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ