1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ‘আপনারাই ভুল রাজনীতি করে আওয়ামী লীগকে ফেরার সুযোগ দিচ্ছেন’ স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই জাতীয় অ্যাথলেটিকসে ৫৬৫ প্রতিযোগী, দীর্ঘমেয়াদি উন্নয়নে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে এবার নতুন এক সুখবর সরকারি চাকরিজীবীদের জন্য, পরিকল্পনা অনুযায়ী… ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু হাসপাতালে ভর্তি হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু; নিখোঁজ ২, মুমূর্ষু অবস্থায় উদ্ধার ১ রক্তশূন্যতা নিয়ে রামেকে ভর্তি ভূমিমন্ত্রী মিনু

ইরান পরমাণু অস্ত্র তৈরি থেকে মাত্র কয়েক মাস দূরে : ব্লিঙ্কেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫১ Time View

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেন ফের তার দেশকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করেছেন। তবে একই সঙ্গে তিনি নতুন দাবি উত্থাপন করে এ বিষয়ে পূর্বশর্ত আরোপ করেছেন।

ব্লিঙ্কেন এনবিসি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ইরান যদি পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতিতে ফিরে আসে তবে ওয়াশিংটনও একই কাজ করতে প্রস্তুত রয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, একটি পরমাণু বোমা তৈরির প্রয়োজনীয় উপাদান উৎপাদন করা থেকে ইরান মাত্র কয়েক মাস দূরে রয়েছে।

আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী এমন সময় এ দাবি করলেন যখন ইরান শুরু থেকেই পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছে। ইরান বহুবার বলেছে, বেসামরিক কাজে ব্যবহার করার উদ্দেশ্যে সেদেশের পরমাণু কর্মসূচি পরিচালিত হচ্ছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাও অনেকবার ইরানের এ বক্তব্যের সত্যতা নিশ্চিত করেছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে ইরানের সঙ্গে আরও পাঁচ দেশকে সঙ্গে নিয়ে পরমাণু সমঝোতা সই করে আমেরিকা। কিন্তু পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের মে মাসে সে সমঝোতা থেকে বেআইনিভাবে আমেরিকাকে বের করে নেন। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনি প্রচারের সময় ওই সমঝোতায় ফিরে আসার প্রতিশ্রুতি দিলেও এখন ইরানের জন্য ভিত্তিহীন পূর্বশর্ত আরোপ করার চেষ্টা করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ