1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে লাহোর এলএনজি আমদানি, খাদ্য নিরাপত্তার জন্য বিশ্বব্যাংকের কাছে অতিরিক্ত ৩.৭৭ বিলিয়ন ডলার চায় সরকার খুলনায় গুলিতে যুবক নিহত, পাশে মিলল নম্বরবিহীন মোটরসাইকেল ব্যাটে-বলে অস্ট্রেলিয়াকে ভুগিয়ে ইয়ানসেনের প্রত্যয়, ‘বারবার ফিরে আসবই’ আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে বিসিবি একাদশ সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮ ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে পৌঁছেছে বাংলাদেশ ফিফা নারী ফুটবল র‌্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য বিএমইউতে স্থানান্তর রূপসী মেঘনার ওপারে কবির গ্রাম

ইরাকে থেকে কূটনীতিক কমাল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৫৩ Time View

নিরাপত্তা উদ্বেগের কারণে বাগদাদের আমেরিকান দূতাবাসের আংশিক কর্মীদের প্রত্যাহার করে নেয়া হয়েছে। বুধবার ইরাকের দুই জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

গত বছর মার্কিন মিশন ও অন্যান্য সামরিক স্থাপনা নিশানা করে কয়েক ডজন রকেট নিক্ষেপ এবং রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় ওয়াশিংটন ক্ষুব্ধ হয়ে উঠেছে।

নতুন করে নিরাপত্তা উদ্বেগ দেখা দেয়ার পর কর্মীদের একটি অংশকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি জ্যেষ্ঠ সূত্র জানিয়েছে, মার্কিন পক্ষের তরফ থেকে নিরাপত্তা আপত্তির ওপর ভিত্তি করে সামান্য সংখ্যক কর্মী সরিয়ে নেয়া হয়েছে। তারা ফিরে আসতে পারে, এটি কেবল নিরাপত্তাসংক্রান্ত পরিবর্তন।

তিনি বলেন, আমরা আগেই জানতাম এবং রাষ্ট্রদূতসহ শীর্ষ কর্মকর্তারা অবস্থান করছেন। কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো ছেদ পড়েনি।

এটি ঝুঁকি কমিয়ে আনার উদ্যোগ ছিল বলে দ্বিতীয় আরেক কর্মকর্তা জানিয়েছেন। তবে দূতাবাস থেকে কেমন সংখ্যক কূটনীতিককে সরিয়ে নেয়া হয়েছে, তা কেউ উল্লেখ করেননি।

এ নিয়ে কথা বলতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মন্তব্য করতে অস্বীকার করেছেন। তবে তিনি বলেন, ইরাকের বিভিন্ন স্থাপনায় মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ