1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে লাহোর এলএনজি আমদানি, খাদ্য নিরাপত্তার জন্য বিশ্বব্যাংকের কাছে অতিরিক্ত ৩.৭৭ বিলিয়ন ডলার চায় সরকার খুলনায় গুলিতে যুবক নিহত, পাশে মিলল নম্বরবিহীন মোটরসাইকেল ব্যাটে-বলে অস্ট্রেলিয়াকে ভুগিয়ে ইয়ানসেনের প্রত্যয়, ‘বারবার ফিরে আসবই’ আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে বিসিবি একাদশ সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮ ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে পৌঁছেছে বাংলাদেশ ফিফা নারী ফুটবল র‌্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য বিএমইউতে স্থানান্তর রূপসী মেঘনার ওপারে কবির গ্রাম

বিনামূল্যে করোনা টিকা পাবেন জাপানিরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৫০ Time View

জাপানে দেশটির সব বাসিন্দাকে বিনামূল্যে করোনাভাইরাসের টিকা প্রদান করা হবে। বুধবার এ বিষয়ে দেশটির পার্লামেন্টে একটি বিল পাস হয়েছে। করোনাভাইরাস বিষয়ে জাপান ‘সর্বোচ্চ সতর্কাবস্থায়’ রয়েছে দেশটির প্রধানমন্ত্রী এমন ঘোষণা দেওয়ার দুই সপ্তাহ পর এ বিল পাস করা হলো।

জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষে বিলটি পাস হওয়ার পর উচ্চ কক্ষেও এটি অনুমোদন পেয়েছে। এ বিলে বলা হয়েছে, জাপানের ১২ কোটি ৬০ লাখ বাসিন্দার জন্য করোনা টিকার সব ব্যয় বহন করবে সরকার।

জাপান বৃহৎ ওষুধ কোম্পানি ফাইজারের কাছ থেকে ৬ কোটি মানুষের জন্য কোভিড-১৯ টিকা নিশ্চিত করেছে। এ ছাড়া তারা বায়োটেক কোম্পানি মডার্নার নিকট থেকে আরও ২ কোটি ৫০ মানুষের জন্য করোনা টিকা কিনছে।

জাপান সরকার জানিয়েছে, তারা অ্যাস্ট্রাজেনেকার ১২ কোটি ডোজ ভ্যাকসিন কিনবে।

বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের টিকাকে সর্বসাধারণের ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে।

জাপানে এ পর্যন্ত প্রায় দেড় লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ২ হাজার ১০০ জন প্রাণ হারিয়েছে। বিশ্বের অন্যান্য দেশে যে হারে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে সে তুলনায় জাপানে আক্রান্ত ও মৃতের এ সংখ্যা অনেক কম।
এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ