1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে লাহোর এলএনজি আমদানি, খাদ্য নিরাপত্তার জন্য বিশ্বব্যাংকের কাছে অতিরিক্ত ৩.৭৭ বিলিয়ন ডলার চায় সরকার খুলনায় গুলিতে যুবক নিহত, পাশে মিলল নম্বরবিহীন মোটরসাইকেল ব্যাটে-বলে অস্ট্রেলিয়াকে ভুগিয়ে ইয়ানসেনের প্রত্যয়, ‘বারবার ফিরে আসবই’ আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে বিসিবি একাদশ সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮ ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে পৌঁছেছে বাংলাদেশ ফিফা নারী ফুটবল র‌্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য বিএমইউতে স্থানান্তর রূপসী মেঘনার ওপারে কবির গ্রাম

যুক্তরাজ্যে ফাইজারের করোনা ভ্যাকসিন অনুমোদন

Reporter Name
  • Update Time : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৫০ Time View

ফাইজার ও বায়োএনটেক বলেছে যে তাদের তৈরি করোনার ভ্যাকসিন যুক্তরাজ্যে জরুরি ব্যবহারের জন্য বুধবার অনুমোদন পেয়েছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্যের এ অনুমোদন করোনা মহামারি প্রতিরোধে বড় ধরনের অগ্রগতি।

ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ বলছে, করোনাভাইরাস প্রতিরোধে ৯৫ শতাংশ সক্ষম এই টিকাটি এখন ব্যবহারের জন্য নিরাপদ।

আগামী কয়েকদিনের মধ্যেই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মানুষজনের ওপর টিকার প্রয়োগ শুরু হবে।

এর মধ্যেই চার কোটি টিকার জন্য চাহিদা দিয়েছে যুক্তরাজ্য, যা দিয়ে দুই কোটি মানুষকে টিকা দেয়া যাবে। জনপ্রতি দুইটি করে ডোজ দেয়া হবে। খুব তাড়াতাড়ি এক কোটি টিকার ডোজ পাওয়া যাবে।

টিকা যেসব প্রক্রিয়া সম্পন্ন করতে দশকের বেশি সময় লেগে যায়, সেখানে মাত্র ১০ মাসে এই টিকার আবিষ্কারের প্রক্রিয়া শেষ করা হলো।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নও পিছিয়ে নেই। ফাইজারের প্রতিদ্বন্দ্বী হিসেবে মর্ডানাও তৈরি করেছে করোনার ভ্যাকসিন।

টিকা অনুমোদনের পর ফাইজারের সিইও আলবার্ট যুক্তরাজ্যের এই সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘বিশ্বব্যাপী উচ্চ মান সম্পন্ন এই ভ্যাকসিন জরুরিভাবে, নিরাপত্তার সাথে সরবরাহের লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ