1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে লাহোর এলএনজি আমদানি, খাদ্য নিরাপত্তার জন্য বিশ্বব্যাংকের কাছে অতিরিক্ত ৩.৭৭ বিলিয়ন ডলার চায় সরকার খুলনায় গুলিতে যুবক নিহত, পাশে মিলল নম্বরবিহীন মোটরসাইকেল ব্যাটে-বলে অস্ট্রেলিয়াকে ভুগিয়ে ইয়ানসেনের প্রত্যয়, ‘বারবার ফিরে আসবই’ আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে বিসিবি একাদশ সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮ ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে পৌঁছেছে বাংলাদেশ ফিফা নারী ফুটবল র‌্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য বিএমইউতে স্থানান্তর রূপসী মেঘনার ওপারে কবির গ্রাম

যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে আরও ২১৮৭ জনের প্রাণহানি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৬৯ Time View

মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনে আবারও রেকর্ড প্রাণহানির ঘটনা ঘটেছে। এদিন প্রায় ২২শ মার্কিনির মৃত্যু হয়েছে দেশটিতে। আক্রান্ত হয়েছেন আরও পৌনে ২ লাখ মানুষ।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৭৫ হাজার ৪৭ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১ কোটি ২৯ লাখ ৫৫ হাজার ৭ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ২ হাজার ১৮৭ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ২ লাখ ৬৫ হাজার ৮৯১ জনে ঠেকেছে।

অপরদিকে, সংক্রমণের তুলনায় কম হলেও গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮৭ হাজারের বেশি ভুক্তভোগী। এতে সুস্থতার সংখ্যা ৭৬ লাখ ৩৬ হাজার ৬৮৪ জনে পৌঁছেছে।

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এর পর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।

এর মধ্যে সংক্রমণ আশঙ্কাজনক হার দীর্ঘ হচ্ছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ১২ হাজারের বেশি। যেখানে প্রাণহানি ঘটেছে ২১ হাজার ৪১৭ জনের। ক্যালিফোর্নিয়ায় সংক্রমিতের সংখ্যা ১১ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৮ হাজার ৮৭৬ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ৯ লাখ ৫৩ হাজারের বেশি মানুষ। ইতোমধ্যে সেখানে ১৮ হাজার ১৬৪ জনের প্রাণহানি ঘটেছে।

ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৬ লাখ ৭৪ হাজারের বেশি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১২ হাজার ২৬২ জন। প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৬ লাখ ৪৬ হাজারের কাছাকাছি। এর মধ্যে না ফেরার দেশে ৩৪ হাজার ৩০৫ জন ভুক্তভোগী। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৪ লাখ ৫৫ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে প্রাণ ঝরেছে ৯ হাজার ২২১ জনের।

নিউ জার্সিতে করোনার শিকার ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ৯৫৩ জনের।

এ ছাড়া উত্তর ক্যারোলিনা, টেনেসিস, উইসকনসিন, অ্যারিজোন, ওহিও, পেনসিলভেনিয়া, মিশিগানের মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ