1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইনশাআল্লাহ সিলেট- ২ আসনের কোন এলাকা উন্নয়ন বঞ্চিত থাকবে না- এমপি লুনা ঢাকা থেকে কক্সবাজার যেতে যেসব স্টেশনে থামবে মহানগর এক্সপ্রেস বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারতের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ সরকার পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে আন্তরিক প্রধানমন্ত্রীর জাপান সফরে সই হতে পারে যেসব সমঝোতা স্মারক আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিস্বার্থে ব্যবহার নয়: পানিসম্পদমন্ত্রী পূর্বনির্ধারিত স্থানেই শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবি ফুটবল উন্নয়নে জাপানের ক্লাবের সঙ্গে যে পরিকল্পনা শামস-উল-হুদা ফুটবল একাডেমির মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ভূমিমন্ত্রীকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস

মুম্বাইয়ে ভবন ধসে নিহত অন্তত ১০

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২ Time View

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে একটি তিনতলা ভবন ধসে অন্তত ১০ জন নিহত হয়েছেন।

আজ সোমবার ভোরে মুম্বাইয়ের পাশের ভিওয়ান্ডি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হচ্ছে, স্থানীয় সময় সোমবার ভোর পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর পর দেশটির জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং দমকল বাহিনী সেখানে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করে।

ভবন ধসের ঘটনায় আটজন নিহত ছাড়াও এ পর্যন্ত ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এনডিআরএফ এবং দমকল বাহিনী উদ্ধার অভিযান চালাচ্ছে।

এনডিআরএফ জানিয়েছে, স্থানীয়রা প্রায় ২০ জনকে উদ্ধার করেছে। তবে প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী এখনো ২০-২৫ জন ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ওই ভবনটি প্রায় ৪০ বছরের পুরনো। সেখানে প্রায় ২০টি পরিবার বাস করত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ