1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

জাপানে অ্যাবের উত্তরসূরির জন্য ক্ষমতাসীন দলে প্রতিযোগিতা শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৮ Time View

জাপানের ক্ষমতাসীন দল প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের উত্তরসূরি নির্বাচনে প্রার্থী রেজিষ্ট্রেশনের কাজ শুরু করেছে।
মঙ্গলবার সকালে শিনজো অ্যাবের ডান হাত বলে বিবেচিত ইউশিহাইদে সুগা, তার প্রতিদ্বন্দ্বী সাবেক প্রতিরক্ষা মন্ত্রী শিগেরো ইশিবা এবং পার্টি পলিসি প্রধান ফুমিও কিশিদার পক্ষে তাদের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা রেজিস্টেশন করে।
মঙ্গলবার দিনের শেষে এসব প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভাষণ দেবেন এবং যৌথ সংবাদ সম্মেলন করবেন।
আগামী ১৪ সেপ্টেম্বর ভোটাভুটির মাধ্যমে প্রার্থী চূড়ান্ত হবে। পার্লামেন্টে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র সংখ্যাগরিষ্ঠতা থাকায় চূড়ান্ত প্রার্থীই নিশ্চিতভাবে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হবেন।
আগামী ১৬ সেপ্টেম্বর পার্লামেন্টের ভোট অনুষ্ঠিত হবে। আগস্টের শেষ দিকে আধুনিক জাপানে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে শারিরীক কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দেন। নতুন নেতা জনসমর্থনের জন্যে আগাম নির্বাচন দিতে পারেন বলেও জল্পনা কল্পনা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ