1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

সিরিয়ার সন্ত্রাসীদের অস্ত্র সরবারহ করছে আমেরিকা ও তার মিত্ররা: রাশিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৪২ Time View

আমেরিকা ও তার মিত্ররা সিরিয়ায় মানবিক ত্রাণ পাঠানোর অজুহাতে দেশটিতে তৎপর সন্ত্রাসীদের কাছে অস্ত্র পৌঁছে দিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। জেনেভায় জাতিসংঘের ইউরোপীয় দপ্তরে নিযুক্ত রুশ প্রতিনিধি গেনেদি গাতিলভ তার দেশের বিখ্যাত পত্রিকা ইজভেস্তিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেন।
তিনি বলেন, আমেরিকা ও তার মিত্ররা সিরিয়ায় ত্রাণ পাঠানোর ক্ষেত্রে দামেস্ক সরকারের সঙ্গে এজন্যই সমন্বয় করছে না যাতে ত্রাণের নামে সন্ত্রাসীদের কাছে অস্ত্র পাঠানো যায়। সিরিয়া সরকারের ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়ে গাতিলভ বলেন, আমেরিকা ও তার মিত্ররা সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির জনগণের জীবিকাকে টার্গেট করেছে।
সিরিয়ায় ২০১১ সাল থেকে বিদেশি মদদে যে ভয়াবহ সন্ত্রাসবাদ চাপিয়ে দেয়া হয়েছিল ২০১৮ সালে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের নির্মূলের মধ্যদিয়ে তার অবসান হয়। তবে এখনো কিছু জঙ্গি গোষ্ঠী সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে অবস্থান করছে। তারা মাঝেমধ্যেই হামেইমিম বিমান ঘাঁটিতে মোতায়েন রুশ সেনাদের উপর ড্রোন হামলা চালানোর চেষ্টা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ