1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা শেরপুরের মাংসের ৩ দোকানিকে জরিমানা খাগড়াছড়িতে আধাবেলার অবরোধে সড়কে কাঠের গুড়ি, টায়ারে আগুন সত্যিই খেলায় ফিরছেন রোনালদিনিয়ো টঙ্গী ময়দানে সাদপন্থিদের ইজতেমা না করার দাবি শুরায়ি নেজামের বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলার নির্দেশ কিমের কঙ্গোতে ইবোলা টিকার প্রথম ক্লিনিক্যাল ট্রায়াল শুরু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে বিশ্বে তেলের মজুত আর কত দিন চলবে? সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডে সামনে এলো ঢাকা-রিয়াদ কূটনৈতিক সমন্বয়হীনতা দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

বিশ্বকাপে ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে দারুণ শুরু করেছে বাংলাদেশ। আজারবাইজানের বাকুতে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে আকবর হোসেন রিদনের দল। হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে ইউরোপের দলটির বিপক্ষে গোল হজম না করে এক পয়েন্ট পেয়েছে বাংলাদেশের কিশোরেরা।

ফিফার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই আসরে অংশ নিচ্ছে ১৯১টি দেশ। তবে প্রচলিত ১১ জনের ফুটবলের বদলে এখানে খেলছে আটজনের দল। ম্যাচ হচ্ছে ৬৮ মিটার দৈর্ঘ্য ও ৪৮ মিটার প্রস্থের মাঠে। দুই অর্ধের প্রতিটি ২০ মিনিট করে।

বাংলাদেশ খেলছে ‘জি’ গ্রুপে। এই গ্রুপের অন্য দলগুলো পর্তুগাল, ইন্দোনেশিয়া, ফিজি, বুরুন্ডি ও ওয়েলস। গ্রুপের অন্য ম্যাচে বুরুন্ডিকে ১-০ গোলে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পর্তুগাল। বাংলাদেশ ও ওয়েলস পেয়েছে এক পয়েন্ট করে।

ওয়েলসের বিপক্ষে বাংলাদেশের গোলপোস্ট অক্ষত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন গোলকিপার শ্রীনাথ সরকার। তাঁর নৈপুণ্যে ম্যাচ শেষে সেরার স্বীকৃতিও পেয়েছেন তিনি। ম্যাচ শেষে শ্রীনাথ বলেন, ‘শারীরিক গঠনে ওয়েলসের খেলোয়াড়রা আমাদের চেয়ে বেশ এগিয়ে। সেই তুলনায় দলের সবাই দারুণ লড়াই করেছে। ম্যাচে নিজের সর্বোচ্চটা দিয়ে পোস্ট সুরক্ষিত রাখার চেষ্টা করেছি, লক্ষ্য থাকবে সামনের ম্যাচগুলোতেও ক্লিন শিট বজায় রাখার। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোচ্ছি, দেশের মানুষের কাছে দোয়া চাই।’

আগামীকাল রোববার একই দিনে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ পর্তুগাল, দ্বিতীয় ম্যাচে খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে। এরপর ২৬ অক্টোবর গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে মাঠে নামবে বাংলাদেশের কিশোরেরা। টুর্নামেন্টের ম্যাচগুলো হচ্ছে বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্স ও বাকু ক্রিস্টাল হলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ