1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৪৯ Time View

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে রাস্তা নেমে এসেছে হাজার হাজার ইসরায়েলি। করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সরকারের সমালোচনার মধ্যে নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েলে এ প্রতিবাদ অনুষ্ঠিত হচ্ছে।
জেরুজালেমে নেতানিয়াহুর বাড়ির সামনে প্রতিবাদ করে বিক্ষোভকারীরা। মঙ্গলবারের ওই বিক্ষোভে প্রতিবাদকারীরা বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড বহন করছিল। একটি প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘নেতানিয়াহুর দুর্নীতি আমাদের অসুস্থ করে তুলছে।’ আরেকটি প্ল্যাকার্ডে ‘নেতানিয়াহু, পদত্যাগ’ এমনটা লেখা ছিল।
এ বিক্ষোভে অংশ নিতে তেল আবিব থেকে এসেছেন লরেন্টে কিজে। তিনি বার্তা সংস্থা এএফপি বলেন, সবচেয়ে ভয়াবহ ভাইরাস কোভিড-১৯ নয়, বরং দুর্নীতি। জানুয়ারিতে ঘুষ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের তিনটি অভিযোগ গঠন করা হয়েছিল নেতানিয়াহুর বিরুদ্ধে। আগামী ১৯ জুলাই জেরুজালের একটি জেলা আদালতে এই মামলা পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে এক বছরের বেশি সময় ধরে দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতা চলছিল। তবে মে মাসে নতুন একটি ঐক্যমত্যের সরকার গঠন করেন নেতানিয়াহু। তার ভাষায়, তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতেই এই অভিযোগ আনা হয়েছে।
ইসরায়েলি আইন অনুযায়ী- ক্ষমতাসীন কোনও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে তবেই তাকে পদত্যাগ করতে হবে। নেতানিয়াহুর ক্ষেত্রে এমনটা ঘটতে কয়েক বছর পর্যন্ত লেগে যেতে পারে।
খবর আলজাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ