1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৪ মে ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

আপ নেতার দাবি, রাজস্থানের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন শচীন টেন্ডুলকার!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৩৯ Time View

খেলা ছাড়ার পর শচীন টেন্ডুলকারকে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সক্রিয় দেখা যায়। কোটি কোটি অনুরাগীদের আগ্রহের জন্যই নেটদুনিয়ায় প্রায়শই ট্রেন্ড হন মাস্টার ব্লাস্টার। তবে হঠাৎ করে কোনও কারণ ছাড়াই সোশ্যাল মিডিয়ায় কেউ চর্চায় চলে এলে অবাক হওয়াই স্বাভাবিক। এই মুহূর্তে সেরকমই তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড দেখে চমকে যেতে পারেন টেন্ডুলকার নিজেও। সৌজন্যে, ভারতের আম আদমি পার্টির সাবেক নেতা আশুতোষের মুখ ফস্কে বলে ফেলা কয়েকটা কথা।
মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে মনোমালিন্যের জেরে রাজস্থানের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সচিন পাইলটের বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে ইন্ডিয়া টুডের বিশেষজ্ঞ প্যানেলে আলোচনা চলছিল। লাইভ শোয়ের মাঝেই আপ নেতা বলে ওঠেন ‘গেহলট অতীত, শচীন টেন্ডুলকার হলেন ভবিষ্যৎ।’ একাধিকবার সচিন পাইলটকে শচীন টেন্ডুলকার বলে উল্লেখ করেন আশুতোষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ