1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

এবার মাস্ক পরলেন মেলানিয়া ট্রাম্প

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৪৭ Time View

গত শনিবার (১১ জুলাই) প্রথমবার মাস্ক পরা অবস্থায় দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এর একদিন পর তার স্ত্রী ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পকেও দেখা গেল মাস্ক পরা অবস্থায়। আর এ ছবির ভিডিও তিনি নিজেই পোস্ট করেছেন।
জানা যায়, গত সপ্তাহে মাস্ক পরে দ্য ম্যারি এলিজাবেথ নামের একটি নারী কেন্দ্র পরিদর্শনে যান মেলানিয়া ট্রাম্প। সেখানকার ভিডিওই তিনি পোস্ট করলেন। তাতে প্রথমবার জনসম্মুখে মুখ ঢাকা অবস্থায় দেখা গেল মেলানিয়াকে।
ভিডিও পোস্ট করে টুইটারে মেলানিয়া লিখেছেন, ‘দ্য ম্যারি এলিজাবেথ হাউজে স্টাফ, মা ও শিশুদের সঙ্গে সময় কাটানো ছিল আনন্দের। একাকী মা ও তাদের সন্তানদের সহায়তায় এখানে পারিবারিক বন্ধনকের শক্তিশালী করা হয় এবং জীবন দক্ষতা বাড়ানোর পাশাপাশি কাউন্সেলিংও করা হয়।’
গত শনিবার ওয়াল্টার রিড হাসপাতাল পরিদর্শনে যান ট্রাম্প। সেখানেই প্রথমবার জনসম্মুখে মাস্ক পরতে দেখা যায় প্রেসিডেন্টকে। অথচ শুরু থেকে মাস্ক বিরোধী ছিলেন তিনি। গত মে মাসে একটি কারখানা পরিদর্শনে গিয়ে কিছুক্ষণের জন্য মাস্ক পরলেও সাংবাদিকদের সামনে আসার আগেই তা খুলে ফেলেন।
অবশ্য এই মাসের শুরুতেই ট্রাম্প বলেছিলেন, জনসমাগমে মাস্ক পরার পক্ষে তিনি। তার সপ্তাহখানেক যেতেই কালো রঙের মাস্ক পরতে দেখা গেল মার্কিন প্রেসিডেন্টকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ