1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
হরমুজে ‘সিদর’ জাহাজে ইরানের হামলা, কয়েক ক্রু নিহতের দাবি সৌদির চেলসি থেকে সিটিতে গিয়ে ফার্নান্দেজ—‘এত বড় ক্লাবে খেলার স্বপ্ন ছিল’ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি শুরুতেই ‘অবিশ্বাস্য’ গোল হজম, তারপর কেইনের জোড়ায় বায়ার্নের জয় কয়েক মাসের মধ্যেই সৌরবিদ্যুতে চলবে পুরো সংসদ : প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞার শঙ্কায় ভারত, মোদির কপালে চিন্তার ভাঁজ দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের

করোনা নিয়ন্ত্রণে সাফল্যে জরুরি অবস্থা তুলে নিল জাপান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২০
  • ৪৭ Time View

করোনা নিয়ন্ত্রণে আসায় দীর্ঘদিনের জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। দীর্ঘ প্রায় দুই মাসের চেষ্টায় সাফল্য অর্জনের পর সোমবার জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে জরুরি অবস্থা প্রত্যাহারের এই ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, ‘জরুরি অবস্থা তুলে নেয়ার জন্য আমাদের কঠোর মানদণ্ড নির্ধারণ করা হয়েছিল। আমরা বিচার-বিশ্লেষণ করে দেখেছি- এসব মানদণ্ড পূরণ হয়েছে।’ জাপানের এই প্রধানমন্ত্রী বলেন, গত ৭ এপ্রিল প্রথমবারের মতো কিছু কিছু অঞ্চলে জরুরি অবস্থা জারির পর কোভিড-১৯ এর বিস্তার নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে তার দেশ। যদিও পরবর্তীতে দেশজুড়ে দফায় দফায় এই জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করা হয়।

করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে সরকারের সমালোচনা শুরু হলে ৭ এপ্রিল জরুরি অবস্থা জারি করেন শিনজো আবে। জাপানে করোনায় আক্রান্ত হয়েছে ১৭ হাজার মানুষ। মারা যায় ৮২৫ জন। করোনা সংক্রমণ কমে আসায় গত ১৪ মে থেকেই লকডাউন শিথিল করা হয়। কিন্তু টোকিওসহ চার শহরে জরুরি অবস্থা বজায় রাখা হয়। এখন তাও প্রত্যাহার করা হলো।

সূত্র: কিয়দো নিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ