1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
হরমুজে ‘সিদর’ জাহাজে ইরানের হামলা, কয়েক ক্রু নিহতের দাবি সৌদির চেলসি থেকে সিটিতে গিয়ে ফার্নান্দেজ—‘এত বড় ক্লাবে খেলার স্বপ্ন ছিল’ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি শুরুতেই ‘অবিশ্বাস্য’ গোল হজম, তারপর কেইনের জোড়ায় বায়ার্নের জয় কয়েক মাসের মধ্যেই সৌরবিদ্যুতে চলবে পুরো সংসদ : প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞার শঙ্কায় ভারত, মোদির কপালে চিন্তার ভাঁজ দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের

ভূ-পৃষ্ঠের চার কিমি গভীরেও করোনা, আক্রান্ত শতাধিক স্বর্ণ খনি শ্রমিক!

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২০
  • ৪৭ Time View

দক্ষিণ আফ্রিকায় অবস্থিত বিশ্বের সবচেয়ে গভীরতম স্বর্ণের খনিতেও হানা দিয়েছে নভেল করোনাভাইরাস। জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিম অংশের অবস্থিত এমপোনেং নামের খনির ১৬৪ জন শ্রমিকের দেহে সংক্রমণ ধরা পড়েছে। শ্রমিকরা সংক্রমিত হওয়ার পর সেখানকার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

এমপোনেং স্বর্ণ খনি জোহানেসবার্গ শহর থেকে ৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪ কিলোমিটার গভীরে এই খনির অবস্থান। দক্ষিণ আফ্রিকায় লকডাউন ঘোষণার পর গত মার্চ থেকে এই খনির কার্যক্রম বন্ধ ছিল। কয়েকদিন আগে লকডাউনে শিথিলতা এলে পুনরায় কাজ শুরু হয়।

৫০ শতাংশ শ্রমিককে কাজে ফেরানো হলেও নিজেদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন শ্রমিকরা। সেই উদ্বেগ এবার বাস্তবে পরিণত হলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই খনির ১৬৪ জন শ্রমিক করোনায় আক্রান্ত হলেও তাদের মাঝে কোনো লক্ষণ ছিল না। স্রেফ নিরাপত্তার স্বার্থে পরীক্ষা করানোর পর বোঝা যায়, তাদের শরীরে বাসা বেঁধেছে কভিড-১৯। খনি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে করোনা সংক্রমিত শ্রমিকদের আইসোলেশনে রাখা হয়েছে। গত সপ্তাহে প্রথমবারের মতো একজনের শরীরে করোনা ধরা পড়ার পর ৬৫০ জন শ্রমিকের নমুনা পরীক্ষা করা হয়।

এক বিবৃতিতে খনি কর্তৃপক্ষ বলেছে, কন্ট্যাক্ট ট্রেসিংয়ের জন্য খনির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়া জীবাণুনাশক ছিটিয়ে কর্মক্ষেত্র পরিষ্কার করা হচ্ছে।

আফ্রিকা মহাদেশের দেশগুলোর মধ্যে আক্রান্তের শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ২১ হাজার ৩৪৩। মারা গেছে ৪০৭ জন। বিবিসির দক্ষিণ আফ্রিকা সম্পাদক উইল রস জানিয়েছেন, দেশটির একটি প্ল্যাটিনাম খনিতে করোনার প্রাদুর্ভাব শুরুর ধারাবাহিকতায় স্বর্ণের খনিতেও তা পৌঁছে গেল। অন্যান্য কম্পানির পাশাপাশি দক্ষিণ আফ্রিকার সরকারও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।

সূত্র- বিবিসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ