1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
হরমুজে ‘সিদর’ জাহাজে ইরানের হামলা, কয়েক ক্রু নিহতের দাবি সৌদির চেলসি থেকে সিটিতে গিয়ে ফার্নান্দেজ—‘এত বড় ক্লাবে খেলার স্বপ্ন ছিল’ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি শুরুতেই ‘অবিশ্বাস্য’ গোল হজম, তারপর কেইনের জোড়ায় বায়ার্নের জয় কয়েক মাসের মধ্যেই সৌরবিদ্যুতে চলবে পুরো সংসদ : প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞার শঙ্কায় ভারত, মোদির কপালে চিন্তার ভাঁজ দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের

কাশ্মিরের মুক্তির সংগ্রাম স্তব্ধ করা যাবে না : জেনারেল বাজওয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২০
  • ৪৯ Time View

স্বাধীনতাকামীদেরকে হত্যার মাধ্যমে ভারত সরকার কাশ্মিরী জনগণের মুক্তির সংগ্রামকে স্তব্ধ করতে পারবে না বলে জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাওজয়া। তিনি বলেছেন, এটি এমন কোনো বিষয় নয় যে তা সামরিক শাসন জারি ও হত্যার মাধ্যমে থামিয়ে দেওয়া যাবে।

রমজানের শেষ দিনে ভারত-পাকিস্তান সীমান্ত এলাকা পরিদর্শনের সময় এ কথা বলেছেন বাজওয়া। তিনি আরো বলেন, কাশ্মীর একটি বিতর্কিত অঞ্চল ফলে কাশ্মির ইস্যুতে কাউকে একতরফা সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেওয়া হবে না।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে দাবি করে তিনি বলেন, কাশ্মিরীদের দুরবস্থা থেকে বিশ্ববাসীর দৃষ্টিকে ভিন্ন দিকে ঘুরিয়ে দিতে ভারতীয় বাহিনী যৌথ সীমান্তে এবং আজাদ কাশ্মিরে অনবরত হামলা চালাচ্ছে।

গত আগস্টে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরকে স্বায়ত্তশাসনের বিশেষ মর্যাদা দেওয়া ভারতীয় সংবিধানের ৩৭০ ধারাটি বাতিল করে দেশটির সরকার।

ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ এক প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে মুসলিম-অধ্যুষিত রাজ্যটির বিশেষ সুবিধা দেওয়া সাংবিধানিক আইনটি বাতিল করে দেন। এরপর থেকে দীর্ঘ দিন সেখানে কারফিউ জারি রাখা হয়।

সূত্র- পার্স টুডে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ