1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
হরমুজে ‘সিদর’ জাহাজে ইরানের হামলা, কয়েক ক্রু নিহতের দাবি সৌদির চেলসি থেকে সিটিতে গিয়ে ফার্নান্দেজ—‘এত বড় ক্লাবে খেলার স্বপ্ন ছিল’ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি শুরুতেই ‘অবিশ্বাস্য’ গোল হজম, তারপর কেইনের জোড়ায় বায়ার্নের জয় কয়েক মাসের মধ্যেই সৌরবিদ্যুতে চলবে পুরো সংসদ : প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞার শঙ্কায় ভারত, মোদির কপালে চিন্তার ভাঁজ দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের

দু’মাস পর ভারতের আকাশে উড়লো বিমান, প্রথম দিনেই ফ্লাইট বিপর্যয়

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২০
  • ৪৭ Time View

করোনাভাইরাস মহামারির কারণে টানা দুই মাস বন্ধ থাকার পর ভারতে চালু হয়েছে অভ্যন্তরীণ বিমান পরিসেবা। দিল্লি, মহারাষ্ট্রসহ বেশ কয়েকটি রাজ্যে ফের চালু হয়েছে বিমান চলাচল। তবে প্রথম দিনেই ঘটল বিপত্তি, এ দিন বিভিন্ন শহর থেকে দিল্লিগামী ও দিল্লি থেকে বিভিন্ন শহরের উদ্দেশে যাওয়ার মোট ৮২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

ফ্লাইট বাতিলের ঘটনায় এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বিমানবন্দরে অপেক্ষমান যাত্রীরা। দিল্লি বিমানবন্দরের টার্মিনালে বিক্ষোভ দেখান যাত্রীদের একাংশ। সোশ্যাল মিডিয়াতেও প্রতিবাদের ঝড় তোলেন তারা। যাত্রীদের অভিযোগ, আগাম কোনো তথ্য ছাড়াই একেবারে শেষ মুহুর্তে ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে বিমানবন্দরে এসে বিপাকে পড়েছেন অনেকে।

করোনার সংক্রমণ রোধে গত ২৫ মার্চ থেকে অভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছিল ভারত। একগুচ্ছ নতুন নিয়ম নিয়ে অবশেষে ২৫ মে থেকে ফের চালু হচ্ছে এসব ফ্লাইট।

রবিবার স্থানীয় বিমান সংস্থা ও রাজ্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদ্বীপ পুরী। এরপরেই টুইটারে তিনি জানান, অনেক চেষ্টার পর বিমান চলাচল শুরু করতে রাজি হয়েছে রাজ্যগুলো। সোমবার থেকেই শুরু হচ্ছে এ কার্যক্রম।

বিমান চলাচল চালু করায় মূলত আপত্তি ছিল ভারতে করোনা সংক্রমণের হটস্পট মহারাষ্ট্র, আম্ফান-বিধ্বস্ত পশ্চিমবঙ্গ ও অন্ধ্র প্রদেশের। নানাভাবে বোঝানোর পর অবশেষে রাজি হয়েছে মহারাষ্ট্র। অন্ধ্রে এ সেবা শুরু হবে আগামীকাল থেকে। পশ্চিমবঙ্গে আগামী ২৮ মে থেকে বিমান চলাচল করবে কলকাতা ও বাগডোগরা থেকে। ত্রিপুরা জানিয়েছে, যেহেতু তাদের সব বিমানই কলকাতার সঙ্গে যুক্ত, তাই সেখানে না শুরু হওয়া পর্যন্ত তারা এটি চালু করতে পারছে না।

এদিকে, দেশটির বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন কোয়ারেন্টাইন নীতির কারণে দেখা দিয়েছে জটিলতা। যেমন- আসাম-উত্তর প্রদেশ জানিয়েছে, রাজ্যগুলোতে পৌঁছালেই যাত্রীদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। পাঞ্জাব ও কর্ণাটকে বিভিন্ন মাত্রায় কোয়ারেন্টাইন চলছে। তবে দিল্লি জানিয়েছে, তারা উপসর্গবিহীন কাউকে কোয়ারেন্টাইনে পাঠাবে না।

ভারতে করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। ইতোমধ্যেই দেশটিতে ১ লাখ ৩০ হাজারের বেশি আক্রান্ত ও সাড়ে তিন হাজারের বেশি মানুষ মারা গেছেন। এর মধ্যে বিমান চলাচল শুরু করায় সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সূত্র- টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ