1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
হরমুজে ‘সিদর’ জাহাজে ইরানের হামলা, কয়েক ক্রু নিহতের দাবি সৌদির চেলসি থেকে সিটিতে গিয়ে ফার্নান্দেজ—‘এত বড় ক্লাবে খেলার স্বপ্ন ছিল’ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি শুরুতেই ‘অবিশ্বাস্য’ গোল হজম, তারপর কেইনের জোড়ায় বায়ার্নের জয় কয়েক মাসের মধ্যেই সৌরবিদ্যুতে চলবে পুরো সংসদ : প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞার শঙ্কায় ভারত, মোদির কপালে চিন্তার ভাঁজ দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষ ১০ এ ভারত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২০
  • ৪৯ Time View

প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসের তাণ্ডব বেড়েই চলেছে ভারতে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সংক্রমণের শিকার হওয়া সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ১০ নম্বরে উঠে এসেছে নরেন্দ্র মোদির দেশ। ভারতের থেকে এগিয়ে রয়েছে কেবল আমেরিকা, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, স্পেন, ইতালি, ফ্রান্স ও জার্মানি।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৭৭ জন। এর ফলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার জনে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪ হাজার। কেবল গত ২৪ ঘণ্টাতেই মারা গেছেন ১৫৪ জন।

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশব্যাপী লকডাউনের নির্দেশ দিয়েছিলেন। গত দু’মাস ধরে দেশটিতে চলছে লকডাউন। তবে কিছুদিন ধরেই লকডাউনে নানা শিথিলতার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এরপর থেকেই লাফিয়ে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা।

গত চার দিন ধরে ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। গত সপ্তাহে লকডাউন কিছুটা শিথিল করার পরই পাঁচ দিনে ব্যাপক হারে করোনা আক্রান্তের খোঁজ মিলেছিল। এরই মধ্যে আজ সোমবার থেকে আন্তঃরাজ্য বিমান পরিষেবা শুরু হতে চলেছে। জুন মাসের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইটও চালু হবে ‌বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিমানমন্ত্রী।

সূত্র- এনডিটিভি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ