1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
হরমুজে ‘সিদর’ জাহাজে ইরানের হামলা, কয়েক ক্রু নিহতের দাবি সৌদির চেলসি থেকে সিটিতে গিয়ে ফার্নান্দেজ—‘এত বড় ক্লাবে খেলার স্বপ্ন ছিল’ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি শুরুতেই ‘অবিশ্বাস্য’ গোল হজম, তারপর কেইনের জোড়ায় বায়ার্নের জয় কয়েক মাসের মধ্যেই সৌরবিদ্যুতে চলবে পুরো সংসদ : প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞার শঙ্কায় ভারত, মোদির কপালে চিন্তার ভাঁজ দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের

চীনের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে লাদাখে ভারতীয় সেনাপ্রধান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২০
  • ৪৬ Time View

চীনের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে লাদাখ সফর করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। চীনা সেনাবাহিনীর হাতে ১০ ভারতীয় সেনা আটকের ঘটনায় লাদাখ সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করছে। যদিও সেনা আটকের ঘটনা অস্বীকার করেছে ভারত। অঞ্চলটিতে চীন-ভারত উত্তেজনার মধ্যেই শুক্রবার এ সফরে যান তিনি।

লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ঘিরে চীনের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ রয়েছে দিল্লির। দিল্লির দাবি, চলতি বছরের প্রথম চার মাসেই ১৭০ বার ভারতীয় ভূখণ্ডে অবৈধভাবে প্রবেশ করেছে চীনা সেনারা। এর মধ্যে ১৩০ বারই লাদাখ দিয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ভারতীয় অংশে ঢুকেছে তারা।

লাদাখে মাঝে মধ্যেই দুই দেশের সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা ছড়ায়। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে সম্প্রতি চারটি স্থানে চীন ও ভারতের মধ্যে দৃশ্যত যুদ্ধাবস্থা তৈরি হয়।

গত কয়েক দিন ধরেই লাদাখ ও সিকিম সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করে আসছে চীন ও ভারত। এর জেরে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে অঞ্চলটি সফরে গেলেন ভারতের সেনাপ্রধান।

লাদাখ থেকে অরুণাচল প্রদেশ। প্রায় তিন হাজার ৪৮৮ কিলোমিটারজুড়ে চীন-ভারত সীমান্ত অবস্থিত। দিল্লির দাবি, ২০১৫ সাল থেকে চীনা সেনারা দফায় দফায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে। ৮০ ভাগ ক্ষেত্রেই প্রকৃত সীমান্ত রেখা লংঘনের ঘটনা ঘটেছে চারটি জায়গা দিয়ে। এর মধ্যে তিনটি অবস্থিত পূর্ব লাদাখে ও একটি পশ্চিম সেক্টরে।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ