1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
হরমুজে ‘সিদর’ জাহাজে ইরানের হামলা, কয়েক ক্রু নিহতের দাবি সৌদির চেলসি থেকে সিটিতে গিয়ে ফার্নান্দেজ—‘এত বড় ক্লাবে খেলার স্বপ্ন ছিল’ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি শুরুতেই ‘অবিশ্বাস্য’ গোল হজম, তারপর কেইনের জোড়ায় বায়ার্নের জয় কয়েক মাসের মধ্যেই সৌরবিদ্যুতে চলবে পুরো সংসদ : প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞার শঙ্কায় ভারত, মোদির কপালে চিন্তার ভাঁজ দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের

করোনায় মৃত্যু কমাতে দু’টি ওষুধকে কৃতিত্ব দিয়েছে কিউবা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৪৬ Time View

কিউবাতে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক হাজার নয়শ ১৬ জন এবং মারা গেছে ৮১ জন। আক্রান্তদের মধ্যে এক হাজার ছয়শ ৩১ জনই সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে।

কমিউনিস্ট পরিচালিত কিউবা জানিয়েছে, নিজেদের তৈরি দুটি ওষুধ ব্যবহার করে করোনা আক্রান্ত গুরুতর রোগীদের প্রাণহানি ঠেকানো গেছে।

সে দেশের স্বাস্থ্য বিভাগ বলছে, সে দেশে বর্তমানে মাত্র ২০০ করোনা রোগী রয়েছে। তারা বড় ধরনের আক্রান্তের হাত থেকে দেশকে রক্ষা করতে পেরেছে।

সরকারের বিশ্বাস, দেশের তৈরি ওষুধে করোনা মহামারি ঠেকানো যাবে। করোনা রোগীদের দেওয়া দুটি ওষুধ হলো- আইটোলিজুমাব ও পেপটাইড।

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-কানেল বলেন, গুরুতর অবস্থায় থাকা অন্তত ৮০ শতাংশ রোগীর প্রাণ নিয়ে সংশয় ছিলো। কিন্তু ওই দুই ওষুধ ব্যবহারের ফলে তাদের জীবন বাঁচানো গেছে।

করোনা রোগীদের চিকিৎসায় ওই দুই ওষুধ আরো বিশদভাবে পরীক্ষার কথা বলছেন বিজ্ঞানিরা।

সূত্র : রয়টার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ