1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
হরমুজে ‘সিদর’ জাহাজে ইরানের হামলা, কয়েক ক্রু নিহতের দাবি সৌদির চেলসি থেকে সিটিতে গিয়ে ফার্নান্দেজ—‘এত বড় ক্লাবে খেলার স্বপ্ন ছিল’ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি শুরুতেই ‘অবিশ্বাস্য’ গোল হজম, তারপর কেইনের জোড়ায় বায়ার্নের জয় কয়েক মাসের মধ্যেই সৌরবিদ্যুতে চলবে পুরো সংসদ : প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞার শঙ্কায় ভারত, মোদির কপালে চিন্তার ভাঁজ দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের

থাইল্যান্ডে আরো একমাসের জন্য বাড়ল জরুরি অবস্থা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৪৮ Time View

করোনাভাইরাস মহামারির কারণে জারি করা জরুরি অবস্থার মেয়াদ আরো এক মাস বাড়ানো হয়েছে থাইল্যান্ডে। দেশটির উপ-প্রধানমন্ত্রী সোমকিড জাতুশ্রিপিতক জানিয়েছেন, থাই সরকার নির্বাহী আদেশে কভিড -১৯ পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থার মেয়াদ আরো একমাসের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরো বলেন, কভিড -১৯ সংক্রমণ রোধে জাতীয় সুরক্ষা কাউন্সিলের (এনএসসি) সেক্রেটারি-জেনারেল জরুরি অবস্থার মেয়াদ জুন পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব করেছিলেন। মন্ত্রিসভা আপাতত তাতে সায় দিয়েছে। তবে মে-র শেষে আবারো অবস্থা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।

এদিকে দেশটির সংস্কৃতিমন্ত্রী ইথিফোল কুনপ্লোম বলেছেন, প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ও-চার সঙ্গে সকল সংস্থার বৈঠক হয়েছে। সেখানে জরুরি অবস্থা বাড়ানোর প্রভাব নিয়ে আলোচনা হয়। স্কুল-কলেজ খুলে দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে তবে কোন সিদ্ধান্ত হয়নি।

উল্লেখ্য, থাইল্যান্ডে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৭ জন। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৫৬ জন। সুস্থ হয়ে ফিরেছেন ২ হাজার ৯১০ জন।

সূত্র- ব্যানারমা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ