1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

করোনার মৃত্যুপুরী ভারত? ২৪ ঘণ্টায় ১৯৪ জনের মৃত্যুর রেকর্ড!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৪১ Time View

ভয়াবহ হয়ে উঠছে ভারতের করোনা পরিস্থিতি। গতকাল একদিনে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড দেখলো ভারত। দেশটিতে সোমবার মৃত্যুবরণ করেছেন ১৯৪ জন। মোট মৃত্যু বেড়ে এক হাজার ৫৮৩ জনে দাঁড়াল। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যাটা এক লাফে ৩ হাজার ৮৭৫ জন বেড়েছে। যা আগের সব রেকর্ডকে ছাপিয়ে গেছে। প্রশ্ন উঠছে তবে কি করোনার পরবর্তী মৃত্যুপুরী ভারত?

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ৪৩৩। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১৯৫ জনের। এক দিনে মৃত্যুর হিসেবে এটাও সর্বোচ্চ। ফলে ভারতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৬৮। কিছুটা স্বস্তি এই, অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মোট ১২ হাজার ৭২৭ জন সুস্থ হয়ে উঠেছেন।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্র, গুজরাট ও দিল্লির। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সাড়ে ১৪ হাজার ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২২৪৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, এই রাজ্যে মোট আক্রান্ত ১৪৫৪১। ফলে দেশের মধ্যে আক্রান্তের সংখ্যায় এখনও শীর্ষে মহারাষ্ট্র। আবার, করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে এই রাজ্যেই। ৫৮৩ জন মারা গিয়েছেন এখনও পর্যন্ত। সুস্থ হয়েছেন ২৪৬৫ জন।

মহারাষ্ট্রের পরই আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাত। এখনও পর্যন্ত ৫৮০৪ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩১৯ জনের। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। মোট আক্রান্ত ৪৮৯৮ জন। মৃত্যু হয়েছে ৬৪ জনের। তবে পিছিয়ে নেই তামিলনাড়ু, রাজস্থান, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ। তামিলনাড়ুতে মোট আক্রান্ত ৩৫৫০। রাজস্থানে আক্রান্ত ৩০৬১, উত্তরপ্রদেশে ২৭৬৬ এবং মধ্যপ্রদেশে ২৯৪২ জন আক্রান্ত হয়েছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী,পশ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা ১২৫৯। মৃতের সংখ্যা ১৩৩। সোমবার নবান্ন থেকে দেওয়া তালিকা অনুযায়ী রাজ্যে মোট করোনা আক্রান্ত ১২৫৯ জন। চিকিৎসার পর ছাড়া পেয়েছেন ২১৮ জন। রাজ্যে সোমবার পর্যন্ত সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৯০৮। মুখ্যসচিব ওই দিন জানান, ১২৫৯ জন আক্রান্তের মধ্যে করোনার কারণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬১ জনের।

সূত্র- আনন্দবাজার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ