1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

ইতালিতে কাজে ফিরেছে মানুষ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৩৩ Time View

ইতালিতে লকডাউন শিথিলের পর প্রায় ৪৪ লাখ মানুষ কাজে ফিরেছে। ইউরোপের প্রথম দেশ হিসেবে লকডাউন শিথিল করেছে ইতালি।দুই মাসের বেশি সময় ধরে করোনার প্রাদুর্ভাবে ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হয়েছে ইতালি। ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতেই সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে।করোনার হানায় দেশটি যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ইতালি।দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৩৮ জন। অপরদিকে মারা গেছে ২৯ হাজার ৭৯ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৮২ হাজার ৮৭৯ জন। দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ৯৯ হাজার ৯৮০টি। এখনো ১ হাজার ৪৭৯ জনের অবস্থা আশঙ্কাজনক।লকডাউনের কারণে দেশটির অর্থনীতি ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠতেই লকডাউন শিথিল করা হয়েছে এবং লোকজন কাজে ফিরতে শুরু করেছে।ইতালিতে বর্তমানে প্রায় অর্ধেক জনবল সরকারি সহায়তায় চলছে। ইতোমধ্যেই বহু মানুষ চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছে। দেশটিতে ইতোমধ্যেই বিভিন্ন ফ্যাক্টরির কার্যক্রম, নির্মাণ কাজ ও পাইকারি ব্যবসা পুনরায় চালু হয়েছে।ইতালির নাগরিকরা এখন আত্মীয়-স্বজন এবং পরিচিত লোকজনের বাড়িতে যাওয়ার অনুমতি পেয়েছে। তবে তারা একই এলাকার মধ্যে ঘোরাঘুরি করতে পারবে, দূরের কোথাও ভ্রমণে এখনো অনুমতি দেওয়া হয়নি।হাঁটাহাটি ও দৌড়ানোর জন্য পার্কগুলো খুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে খেলাধুলার জন্য লোকজন বাড়ি থেকে দূরে যাওয়ার অনুমতি পেয়েছে।তবে এখনো পর্যন্ত জনসমাগমে নিষেধাজ্ঞা থাকছেই। এ ছাড়া গণপরিহন বা অনেক মানুষ চলাচল করে এমন স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। শেষকৃত্য আয়োজনে কিছুটা কড়াকড়ি শিথিল করা হয়েছে। ১৫ জনের মতো একটি শেষকৃত্যু অনুষ্ঠানে যোগ দিতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ