1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু সাড়ে ৬৮ হাজা

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২০
  • ৩৬ Time View

করোনায় বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে গত একদিনে কিছুটা কমেছে মৃতের সংখ্যা। তবে আপন গতিতেই ছুটছে আক্রান্তের হার। যার সংখ্যা ১২ লাখ ছুঁই ছুঁই করছে। বাংলাদেশ সময় সোমবার সকাল পর্যন্ত বিশ্বখ্যাত ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্যানুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৩৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত বেড়ে পৌঁছেছে ১১ লাখ ৮৮ হাজার ১২২ জনে। প্রাণহানি ঘটেছে আরও ১ হাজার ১৫৪ জনের। যা গত দিনের তুলনায় কিছুটা কম। ফলে, মোট মৃতের সংখ্যা বেড়ে ৬৮ হাজার ৫৯৮ জনে দাঁড়িয়েছে।  যা যে কোনো দেশের তুলনায় সর্বোচ্চ। সংক্রমণ ছড়িয়ে পড়ার তুলনায় সুস্থ হওয়ার হার অনেক কম। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ প্রায় ৭৮ হাজার মানুষ। আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় আরও ১৬ হাজার ১৩৯ জন।দেশটিতে প্রাণ হারাদের মধ্যে প্রবাসী বাংলাদেশিও রয়েছেন। গত ৪৭ দিনে করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের ৬ রাজ্যে অন্তত ২৩০ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে নিউইয়র্কেই ২০৮ ও নিউজার্সিতে ৮ জন। এদিকে, দেশটিতে জেকে বসা করোনার শক্তিশালী পয়েন্ট নিউইয়র্কে সবচেয়ে ভয়াবহ অবস্থা। যেখানে এখন পর্যন্ত ২৪ হাজার ৬৪৮ জনের প্রাণহানি ঘটেছে। আক্রান্ত ৩ লাখ প্রায় ২৪ হাজার জন। এরপরেই রয়েছে নিউ জার্সি। যেখানে ভাইরাসটি থাবায় ৭ হাজার ৭৮৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত বেড়ে সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৪৩৮ জনে পৌঁছেছে।  অন্যদিকে, গত বছর ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে সৃষ্ট ভাইরাসটি এখন পর্যন্ত বিশ্বের ২১১টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। মহামারি আকার ধারণ করা করোনায় সোমবার সকাল পর্যন্ত শিকার হয়েছেন ৩৫ লাখ ৬৩ হাজার ৬৮৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৮২ হাজার ৩১৮ জনের দেহে সংক্রমণ ছড়িয়েছে। প্রাণ হারিয়েছেন আরও ৩ হাজার ৪৮৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো ২ লাখ ৪৮ হাজার ১৪৬ জনে। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১১ লাখ ৫৪ হাজার ১৪ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ