1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

গানে প্রেসিডেন্টকে উপহাস, কারাগারে মিশরীয় চলচ্চিত্রকারের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২০
  • ৩৫ Time View

মিশরের তরুণ একজন চলচ্চিত্রকার সে দেশের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি’র সমালোচনা করে মিউজিক ভিডিও তৈরি করার জেরে কারাবন্দি হন। কায়রো কারাগারে তার মৃত্যু হয়েছে বলে গতকাল শনিবার জানিয়েছেন তার আইনজীবী।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, ২৪ বছর বয়সী শাদী হাবাস তোরা কারাগারে মারা গেছেন। তার আইনজীবী আহমেদ আল খাওয়াগা বলেছেন, মৃত্যুর কোনো কারণ এখনো কারাগার কর্তৃপক্ষ জানাতে পারেনি।

কোনো ধরনের অভিযোগ গঠন না করেই শাদী হাবাসকে দুই বছর আগে আটক করে কারাগারে রাখা হয়। আটক হওয়ার আগে সে দেশের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে উপহাস করে মিউজিক ভিডিও বানিয়েছিলেন তিনি।

মানবাধিকার কর্মীরা মনে করছেন, প্রেসিডেন্টের সমালোচনার জেরে বিনা বিচারে দুই বছর ধরে আটকে রাখার পর দেশের সর্বাধিক সুরক্ষিত কারাগার কমপ্লেক্সে ন্যাক্কারজনক মৃত্যুর ঘটনা ঘটলো।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে কোনো মন্তব্য এখনো করেনি। জানা গেছে, ২০১৮ সালের মার্চে শাদী হাবাসকেে আটক করে পুলিশ। 
মানবাধিকার আইনজীবী খালেদ আলী বলেন, তদন্তাধীন ও বিচারাধীন অবস্থায় কারাগারে এতোদিন আটকে না রেখে আরো দুই মাস আগেই হাবাসকে মুক্তি দেওয়া উচিত ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ