1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

ঢামেকে করোনা রোগীর চিকিৎসা শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মে, ২০২০
  • ৩৬ Time View

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, করোনা রোগীদের চিকিৎসার জন্য আলাদা ইউনিট চালু হয়েছে।  আজ শনিবার (০২ এপ্রিল) বেলা ১২টার পর করোনা রোগী ভর্তি কার্যক্রম শুরু হয়।  হাসপাতালটিতে একসাথে ২শ’ রোগী চিকিৎসা নিতে পারবেন।  যেসব ডাক্তার ও নার্স, চিকিৎসা সেবা দেবেন, তাদের জন্য বিভিন্ন হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে।প্রতিদিনই কয়েকশ করে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। অনেক রোগীকেই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে দৌড়াদৌড়ি করতে দেখা গেছে। এমন পরিস্থিতিতে ঢাকা মেডিকেলে করোনা রোগীদের চিকিৎসার জন্য আলাদা ইউনিট চালু করা হয়েছে।এতে শনিবার সকাল থেকে রাজধানীসহ আশে পাশের এলাকা থেকে অনেক করোনা রোগী আসেন চিকিৎসা নিতে। তবে সেবা কার্যক্রম নির্ধারিত সময়ের কিছু পরে শুরু হওয়ায় ভোগান্তিতে পড়েন কেউ কেউ।ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অন্তত এক হাজার করোনা রোগীকে চিকিৎসা দেওয়ার সক্ষমতা রয়েছে। শুধু করোনা রোগী নয় শ্বাসকষ্ট রোগের চিকিৎসাও দেয়া হবে এই হাসপাতালে।তিনি আরো জানান, প্রথম ধাপে ৩০০ করোনা রোগীকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। পরের ধাপে আরও ৬০০ থেকে ৭০০ করোনা রোগীকে ভর্তি রেখে চিকিৎসাসেবা দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতিমূলক কাজ শেষ পর্যায়ে রয়েছে। দেশের এই ক্রান্তিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল করোনা রোগীর পাশে থেকে চিকিৎসাসেবা দিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ