1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

করোনার ক্রান্তিকালেও ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মে, ২০২০
  • ৩৬ Time View

প্রাণঘাতি মহামারি নভেল করোনাভাইরাস মোকাবেলায় ইসলামি প্রজাতন্ত্র ইরানকে সহায়ত দিতে ওয়াশিংটন প্রস্তুত আছে এমন দাবির মধ্যেই তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা।

শুক্রবার এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরান এবং ইরাকের যৌথ নাগরিক আমির দিয়ানাত এবং তার কম্পানি তাইফ মাইনিং সার্ভিসের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে। আমির দিয়ানাত আমির আব্দুল আজিজ জাফার আলমতাজি হিসেবেও পরিচিত।

অর্থ মন্ত্রাণালয়ের ফরেন এসেট কন্ট্রোল দাবি করেছে যে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের জন্য রাজস্ব সংগ্রহসহ এ বাহিনীর অস্ত্র পাচারে জড়িত থাকার অভিযোগে দিয়ানাতকে কালোতালিকাভুক্ত করা হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা এবং মানি লন্ডারিং আইন লঙ্ঘন করার অভিযোগে দিয়ানাত এবং তার ব্যবসায়িক অংশীদার ইরানি নাগরিক কামরান লাজমিরির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

মার্কিন অর্থমন্ত্রী স্টিভ মিউচিন এক বিবৃতিতে দাবি করেন যে, ‘ইরানের সরকার তার নিজ দেশের নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা এবং জন কল্যাণ বাদ দিয়ে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনগুলোকে আর্থিক সহায়তা দেয়ার বিষয়টি অগ্রাধিকার দিচ্ছে।’ তবে ইরানি জনগণকে মানবিক সহায়তা দিতে আর্থিক এবং অলাভজনক প্রতিষ্ঠানসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ওয়াশিংটন কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ আছে বলেও দাবি করেন মিউচিন।

ইরানের ওপর এমন সময় এই নিষেধাজ্ঞা আরোপ করা হল, যখন বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারির প্রাদুর্ভাব চলছে এবং ভাইরাস মোকাবেলায় হিমশিম খাচ্ছে  তেহরান।

সূত্র- মেহের নিউজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ