1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

বিজেপির পার্টি অফিস থেকে উদ্ধার বস্তা বস্তা রেশনের চাল!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৩৫ Time View

করোনা দুর্গতদের ত্রানের চাল নয়ছয়ের ঘটনা বাংলাদেশে অনেক শোনা গেছে। এবার একই ঘটনা ঘটল পার্শবর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গে। জলপাইগুড়ির বানারহাট বিজেপির পার্টি অফিস থেকে বস্তা বস্তা রেশনের চাল উদ্ধার করা হয়েছে।

অভিযোগ, বানারহাটের তেলি পাড়ার বিজেপি পার্টি অফিসে কয়েকশো কুইন্টাল চাল মজুত করা হয়েছিল। এদিন খবর পেয়ে সেখানে হানা দেয় বানারহাট থানার পুলিশ ও ফুড ইনস্পেক্টর। উদ্ধার করে বস্তা বস্তা চাল।

স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধান সীমা দাস ও তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী অভিযোগ করেছেন, স্থানীয় রেশন এজেন্ট তার কোটার আগামী মাসের পুরো চালটাই বিজেপির হাতে তুলে দিয়েছিলেন। এই ঘটনায় পুলিশি তদন্তের দাবি জানিয়েছে তৃণমূল। পাশাপাশি পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, আগামিকাল থেকে এলাকায় রেশন বিলি শুরু হবে।

যদিও বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, এই কথা ঠিক যে গত লোকসভা নির্বাচনের সময় জন বার্লার নির্বাচনী কাজের জন্য ওই ঘর আমরা ভাড়া নিয়েছিলাম। কিন্তু ভোটের পর আমরা ঘর ছেড়ে দিই। তবে সেখান থেকে আমরা আমাদের ফ্ল্যাগ খুলতে ভুলে গিয়েছিলাম। তাই ওখানে দলীয় ফ্ল্যাগ রয়ে গেছে।’ যদিও ছবিতে দেখা যাচ্ছে, শুধু ফ্ল্যাগ নয়, ঘরে মোদী-শাহের ছবিও রয়েছে।

অন্যদিকে, এই ঘটনায় জলপাইগুড়ি জেলা খাদ্য কর্মকর্তা অমৃত ঘোষ জানান, ‘অভিযোগ পেয়েছি। আমাদের কর্মকর্তারা তদন্তে গিয়েছেন। রিপোর্ট এলে ব্যবস্থা নেওয়া হবে।’

সূত্র- জি নিউজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ