1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

তাবলিগ জামাত প্রধান মাওলানা সাদকে করোনা পরীক্ষার নোটিশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৫২ Time View

তাবলিগ জামাত প্রধান মাওলানা সাদ কান্ধলভীকে সরকারি পরীক্ষাগারে করোনা পরীক্ষা করাতে নোটিশ পাঠিয়েছে দিল্লি পুলিশ। এছাড়া বৃহস্পতিবার ক্রাইম ব্রাঞ্চের পক্ষ থেকে নিজামুদ্দিন মারকাজ ইস্যুতে বেশ কিছু প্রশ্নের উত্তর চেয়ে তাঁকে নোটিশ করা হয়েছে।

এরই মধ্যে তাবলিগ জামাত প্রধান মাওলানা সাদের করোনা পরীক্ষা একটি বেসরকারি পরীক্ষাগারে করানো হয়েছে। তাতে তাঁর শরীরে এই মারণ ভাইরাসের জীবাণু পাওয়া যায়নি বলেই জানা গেছে। আর এই রিপোর্ট মাওলানার আইনজীবী ফয়জুল আইয়ুবি দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চে জমাও দিয়েছেন।

ক্রাইম ব্রাঞ্চ সূত্রে আরও জানা গেছে, সরকারি নির্দেশ অমান্য করে দিল্লির নিজামুদ্দিন মারকাজে তাবলিগ জামাত সদস্যদের নিয়ে ধর্মীয় জমায়েত করায় মাওলানা সাদ ও অন্যদের বিরুদ্ধে মহামারি আইন ১৮৯৭, অনুযায়ী এফআইআর দায়ের করা হয়েছে। অন্যদিকে ইডির তরফেও তাবলিগ প্রধান সাদ-সহ কয়েকজনের নামে আর্থিক দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে। তারপর থেকে এখনও পর্যন্ত মোট চারবার মাওলানা সাদকে নোটিশ পাঠাল দিল্লি পুলিশ।

প্রসঙ্গত উল্লেখ্য, মাওলানা সাদের বিরুদ্ধে করোনা সংক্রান্ত সরকারি নির্দেশিকা অমান্য করার অভিযোগ উঠেছিল। সাবধান করা সত্ত্বেও তিনি নিজামুদ্দিন মারকাজে তাবলিগ জামাতের সমাবেশ চালিয়ে যান বলে অভিযোগ। মার্চের মাঝামাঝি সময়ে হওয়া ওই ধর্মীয় সমাবেশ ঘিরে বিতর্ক দেখা দেয় পুরো ভারতজুড়ে। শারীরিক পরীক্ষার পর অনেক তাবলিগ সদস্যের শরীরে করোনার জীবাণুও পাওয়া যায়।

সূত্র- সংবাদ প্রতিদিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ