1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

মিয়ানমারের রাখাইনে সামরিক বাহিনীর বর্বরতা চলছেই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৩৭ Time View

করোনাভাইরাসের মহামারি মোকাবেলায় সারাবিশ্ব ব্যস্ত। আর এ সময়ে্ও মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইন প্রদেশের বেসামরিক জনগণের উপর তাদের বর্বরতা অব্যাহত রেখেছে। এমনটাই দাবি করেছে জাতিসংঘ। 

মিয়ানমারে সামরিক বাহিনী এখনো মানবতাবিরোধী অপরাধ করছে। বেসামরিক লোকজনকে এখনো লক্ষ্যবস্তুতে পরিণত করছে তারা। মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ইয়াংগি লি এই অভিযোগ করেছেন। 

গতকাল বুধবার এক বিবৃতিতে জাতিসংঘ প্রতিনিধি এসব কথা বলেন।

ইয়াংগি লি বলেছেন,  সারাবিশ্ব যখন করোনাভাইরাসের মহামারি মোকাবেলায় ব্যস্ত তখন মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইন প্রদেশের বেসামরিক জনগণের উপর তাদের বর্বরতা চালিয়ে যাচ্ছে। মিয়ানমারের সেনারা সেখানকার বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। 

তিনি বলেন, মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইন প্রদেশের জনগণের উপরে যে নিষ্ঠুরতা চালাচ্ছে তাতে তাদের দুর্ভোগ চরমে উঠেছে। মিয়ানমারের সেনাবাহিনী ধারাবাহিকভাবে আন্তর্জাতিক মানবিক আইন এবং মানবাধিকার লংঘন করে যাচ্ছে।

জাতিসংঘের এই বিশেষ প্রতিনিধি বলেন, মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইন এবং চিন প্রদেশে যে হতাযজ্ঞ চালিয়েছে তা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়তে পারে।

ইয়াংগি লি বলেন, মিয়ানমারের সামরিক বাহিনী সম্প্রতি রাখাইন ও প্রতিবেশী চীন প্রদেশে যে বিমান হামলা চালিয়েছে তাতে বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছে যার মধ্যে বেশকিছু শিশু রয়েছে। শুধু তাই নয়, বিমান হামলায় আহতদের চিকিৎসা নিতে বাধা দিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ