1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

মহামারির চার মাসে ভিয়েতনামে করোনায় মারা যায়নি কেউ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৩৮ Time View

করোনাভাইরাসে আক্রান্ত মৃতের হার সারাবিশ্বেই লাফিয়ে বাড়ছে। কিন্তু ভিয়েতনামে ২৭০ জন আক্রান্ত হলেও এখন পর্যন্ত মারা যায়নি কেউ। জানা গেছে, আক্রান্তদের মধ্যে দু’শ ২২ জনই সুস্থ হয়েছেন।

অথচ, চলতি বছরের জানুয়ারিতে করোনা সংক্রমণ ধরা পড়ে ভিয়েতনামে। গত তিন মাসে দেশটিতে মাত্র ২৭০ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। ডাব্লিউএইচও জানিয়েছে, করোনাভাইরাসের লক্ষণ নিয়ে সে দেশে কারো প্রাণহানির ঘটনা ঘটেনি।

সঙ্কট মোকাবেলায় ভিয়েতনামের প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ছয়শ ৬৯ জনে। সে দেশে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৬৪ হাজার পাঁচশ ৬২ জন। 

আর সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩২ লাখ ২১ হাজার ৪৪ জন এবং এরই মধ্যে প্রাণহানি ঘটেছে দুই লাখ ২৮ হাজার দু’শ ৫২ জনের। 

কিন্তু চীনের সঙ্গে সীমান্ত থাকা সত্ত্বেও ভিয়েতনামে গত ১৩ দিনে একজনও আক্রান্ত হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, একেবারে শুরু থেকেই কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের জন্য ভিয়েতনাম এ ধরনের ফল পেয়েছে।

সূত্র : ৯নিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ