1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনামঃ

ভিয়েতনাম যুদ্ধকেও ছাড়িয়ে গেল যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ৪২ Time View

প্রাণঘাতী করোনাভাইরাস সবচেয়ে বেশি বিপর্যয় সৃষ্টি করেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। এখন পর্যন্ত দেশটিতে ১০ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আজ (বুধবার) পর্যন্ত আমেরিকায় ৫৯ হাজার ২৬৬ জন মানুষ করোনা ভাইরাসে মারা গেছে। মাত্র তিন মাসে এই বিরাট সংখ্যক মানুষ মারা গেল অথচ ভিয়েতনাম যুদ্ধে দুই দশক মিলে ৫৮ হাজার ২২০ জন সেনা নিহত হয়েছিল।

যুক্তরাষ্ট্রে গত ১৮ দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে ১০ লাখের সীমা পার করেছে। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ অভিযোগ করছে, প্রশিক্ষিত কর্মী ও উপকরণের ঘাটতির কারণে পরীক্ষার আওতা সীমিত থাকায় অনেক আক্রান্ত অশনাক্ত অবস্থায় রয়ে গেছে। এসব কারণে যুক্তরাষ্ট্রে নতুন করোনা ভাইরাসে আক্রান্তের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ১৯৫৪ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ভিয়েতনাম যুদ্ধ সংঘটিত হয়েছিল। তবে ওই যুদ্ধে ১৯৬৮ সালে এক বছরেই ১৭ হাজার মার্কিন সেনা মারা যায়।

সূত্র- ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ