1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

ব্রিটিশ এয়ারের ১২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন করোনা সঙ্কটে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ৩৬ Time View

সারা বিশ্বের প্রায় প্রতিটি দেশেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে স্থবির পুরো বিশ্ব, চলছে লকডাউন। সারা বিশ্বে বন্ধ আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচল। আর এই প্রভাব এসে পড়েছে বিমান সংস্থাগুলোর ওপর। যার জেরে একের পর এক সংস্থা হাঁটছে কর্মী ছাঁটাইয়ের দিকে। 

কর্মী ছাঁটাইয়ের দিকে পা বাড়াল ঐতিহ্যবাহী ব্রিটিশ এয়ারওয়েজ। এয়ারলাইন্সের মালিক সংস্থা ইন্টারন্যাশনাল কনসলিডেটেড এয়ারলাইন্স গ্রুপের পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়েছে, এক ধাক্কায় প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করতে পারেন তারা।

আইএজির অধীনে রয়েছে আইবেরিয়া, আয়ের লিঙ্গাস ও ভুয়েলিং। সব সংস্থা মিলিয়ে ইন্টারন্যাশনাল কনসলিডেটেড এয়ারলাইন্স গ্রুপের প্রথম কোয়ার্টারে অপারেটিং লস হয়েছে প্রায় পাঁচশ ৩৫ মিলিয়ন ইউরোর। গত বছর এই কোয়ার্টারে লাভ হয়েছিল একশ ৩৫ মিলিয়ন ইউরো। রেভিনিউ কমেছে প্রায় ১৩ শতাংশ। 

ব্রিটিশ এয়ারওয়েজের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সরকারিভাবে সংস্থার  পক্ষে প্রত্যেক ট্রেড ইউনিয়নকে আসন্ন রিস্ট্রাকচারিং সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে। যা সিদ্ধান্ত গ্রহণ করা হবে তার প্রভাব পড়বে প্রায় প্রত্যেক ব্রিটিশ এয়ারওয়েজ কর্মীর ওপরেই। ছাঁটাই করা হতে পারে ১২ হাজার কর্মী। 

এই মুহূর্তে ব্রিটিশ এয়ারওয়েজে মোট ৪৫ হাজার কর্মী রয়েছেন। তার মধ্যে ১৬ হাজার পাঁচশ  কেবিন ক্রু, তিন হাজার নয়শ জন পাইলট রয়েছেন। এর মধ্যে ১২ হাজার কর্মীর চাকরি চলে গেলে মাথা হাত দেওয়া ছাড়া আর কিছু করার থাকবে না তাদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ