1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

সিরিয়ায় ভয়াবহ বোমা বিস্ফোরণ; নিহত ৪০

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ২৯ Time View

সিরিয়ার আফরিন শহরে ভয়াবহ ট্রাক বোমা বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় অর্ধশত লোক আহত হন।

উত্তরাঞ্চলের এই শহরটি তুর্কি সেনারা নিয়ন্ত্রণ করে। 

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজের অফিসিয়াল টুইটার পেজে এ খবর জানিয়েছে। 

জানা গেছে. সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত আফরিন শহরে মঙ্গলবার বিকেলে এ বিস্ফোরণে ঘটে।

কুর্দি বিদ্রোহী গোষ্ঠী ওয়াইপিজি’কে দমনের অজুহাতে তুর্কি সেনারা দুই বছরেরও বেশি সময় আগে থেকে আফরিন শহর ও এর আশপাশের বিশাল এলাকা দখল করে রেখেছে।

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও  ১১টি শিশু রয়েছে। ট্রাক বোমা হামলার জন্য ওয়াইপিজি বিদ্রোহীদের দায়ী করে তুরস্ক আরো জানিয়েছে, বিস্ফোরণে ৪৭ ব্যক্তি আহত হয়েছে যাদের মধ্যে অনেকে অবস্থা আশঙ্কাজনক।

লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, একটি বাজারের মধ্যে জ্বালানী ট্রাক বোমাটি বিস্ফোরিত হয়। নিহতদের মধ্যে তুর্কি-সমর্থিত ছয় জঙ্গিও রয়েছে বলে অবজারভেটরি জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ