1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

টিকা উদ্ভাবন অস্ট্রেলিয়ার, মানব পরীক্ষার জন্য প্রার্থী খোঁজা হচ্ছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৩৬ Time View

করোনাভাইরাস অস্ট্রেলিয়ায় খুব বেশি না ছড়ালেও টিকা আবিষ্কারের প্রতিযোগিতায় তারাও এগিয়ে রয়েছে। সব প্রক্রিয়া শেষে এবার পরীক্ষার জন্য মানবপ্রার্থী খুঁজছে অস্ট্রেলিয়ার একটি ল্যাব। পার্থভিত্তিক লিনিয়ার ক্লিনিক্যাল রিসার্চ মনেকরে, মানব পরীক্ষায় সফল হলে এটি হবে একটি যুগান্তকারী আবিষ্কার। তাই এখন তারা প্রার্থী খুঁজছেন ঠিকভাবে কাজ করবে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য।  

লিনিয়ারের প্রধান নির্বাহী জায়ডেন রোগার্স এক বিবৃতিতে বলেন, ‘বিশ্বের গুটিকয়েক দেশের মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম, যারা টিকার ক্লিনিকাল ট্রায়ালে চলে এসেছে। যদিও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের আক্রান্ত অনেক কম।’ তিনি বলেন, ‘এটি হবে অনন্যতম একটি পরীক্ষা, যার সঙ্গে বিশ্ববিখ্যাত অনেক ওষুধ কম্পানি জড়িত। এ পথ পর্যন্ত আসতে আমাদের রাতদিন খাটতে হয়েছে। এ নিয়ে আমরা অনেক বেশি রোমাঞ্চিত।’ 

তিন বলেন, ‘কভিড-১৯ এর বিরুদ্ধে লড়তে বিশ্বের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সর্বোত্তম বিজ্ঞান ও উদ্ভাবন কাজে লাগাতে হবে।’ তিনি আরো জানান, এ পরীক্ষা চালাতে আমরা দুইমাস সময় নেব, তারপর বিশ্বের সামনে হাজির করব। চিকিৎসা বিজ্ঞানীরা যাচাই করে দেখবে।  

জানা যায়, বিশ্বের বেশকিছু দেশ ইতিমধ্যে করোনাভাইরাসের টিকা উদ্ভাবন করে তা মানব পরীক্ষা চালিয়েছে। অনেকে সেই পরীক্ষা শেষে সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এসব মানব পরীক্ষার জন্য ডাক্তার, বিজ্ঞানীসহ অন্তত ৫ হাজার লোক নাম লিখিয়েছেন। ফলে আসা করা হচ্ছে দ্রুতই করোনাভাইরাসের টিকা বাজারে আসবে। 

সূত্র: ল্যাডবাইবল ডটকম 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ