1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

রোজা রাখছেন অমুসলিম ব্রিটিশ এমপি পল ব্রিস্টো, ইসলামকে বুঝতে চান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৩৫ Time View

করোনাভাইরাসের মহামারির মধ্যে এবার ভিন্ন আবহে শুরু হলো রোজার মাস পবিত্র রমজান। যুক্তরাজ্যে শুক্রবার থেকে শুরু হয়েছে রোজা। ইসলাম ধর্মালম্বীরা সাধারণত রমজান মাসে রোজা রাখেন। কিন্তু এবার ইসলামকে আরো ভালোভাবে বোঝতে রোজা রাখছেন যুক্তরাজ্যের অমুসলিম এমপি পল ব্রিস্টো। 

ইংল্যান্ডের পিটারবারোরের কনজারভেটিভ পার্টির সাংসদ পল ব্রিস্টো টুইটারে ভিডিওর মাধ্যমে তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, রমজান হলো উপাসনার সময়। রমজানের প্রথম সপ্তাহে আমিও রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছি।

ব্রিটিশ এই সাংসদ বলেন, রমজানের প্রথম সপ্তাহে রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমি মুসলমান নই। তবে আমার শহর পিটারবারোতে বসবাসরত আনুমানিক ২০ হাজার মুসলমানের সঙ্গে এই অভিজ্ঞতা নিতে চাই। এটি একই প্রবণতা যা আমাকে লেন্টের জন্য চকলেট ছেড়ে দিতে হয়েছিল। আমি ইসলাম সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে চাই।

করোনার কারণে যুক্তরাজ্যে চলছে লকডাউন। এসময়ে রোজা রাখার ও রোজার সময় উপাসনা করার জন্য কিভাবে নিজেদের পরিচালনা করতে হবে; সেই বিষয়ে গাইডলাইন প্রকাশ করেছে দেশটির মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি)। 

যুক্তরাজ্যজুড়ে অনেকগুলো মসজিদ তাদের অনলাইন প্রোগ্রাম চালু করেছে। এরই মধ্যে ইমামরা তাদের সম্প্রদায়ের সঙ্গে সামাজিক দূরত্ব মেনে মিশে মনোবল বৃদ্ধির করার চেষ্ট করছেন। গত সপ্তাহে যুক্তরাজ্যের প্রভাবশালী সেলিব্রিটিরা ‘রমজানএটহোম’ নামের একটি ক্যাম্পেইন পরিচালনা করছেন। তাতে মুসলমানদের এই রমজানে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন তারা। 

সূত্র: মিডিলইস্ট মনিটর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ