1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

চীনের সঙ্গে ২৬৫ মিলিয়ন ডলারের চুক্তি সৌদির, করোনা টেস্ট বাড়বে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৩৬ Time View

করোনা মোকাবেলায় চীন থেকে চিকিৎসা সামগ্রী ক্রয়ের জন্য দুইশ ৬৫ মিলিয়ন বা ২৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের চুক্তি করেছে সৌদি আরব। গতকাল রবিবার দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির ফলে সৌদি আরবে দৈনিক ৬০ হাজার করোনাভাইরাস পরীক্ষা সম্ভব হবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, এই চুক্তির আওতায় চীন থেকে ছয়টি পরীক্ষাগার ও পাঁচশ বিশেষজ্ঞের সহায়তা নেবে সৌদি আরব। বিশাল পরিমাণ টেস্ট কিট আমদানিও করবে। এর ফলে দৈনিক ৬০ হাজার করোনা পরীক্ষার লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে দেশটিতে। চীন থেকে পাঁচশ টেস্ট কিট বিশেষজ্ঞও সৌদি আরবে এসে স্থানীয় টেকনিশিয়ানদের প্রশিক্ষণ দেবেন। সৌদি আরবের ন্যাশনাল ইউনিফায়েড প্রকিউরম্যান্ট কম্পানি ও চীনের বেইজিং জিনোম ইনস্টিটিউটের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

সৌদি আরবে যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড এবং দক্ষিণ কোরিয়ার আরও কয়েকটি সংস্থার কাছ থেকে করোনা পরীক্ষার কিট কিনেছে। যার পরিমাণ ছিল ১৪ দশমিক ৫ মিলিয়ন। আর এবার চীন থেকে কিনতে যাচ্ছে বিপুল পরিমাণ করোনা পরীক্ষার কিট। 

সৌদি আরবে ১৭ হাজার পাঁচশ ২২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মারা গেছেন একশ ৩৯ জন। করোনাভাইরাস মোকাবেলায় শুরু থেকেই নানা পদক্ষেপ নিচ্ছে সৌদি আরব। করোনার বিস্তার ঠেকাতে দেশটির মসজিদে জমায়েত বন্ধ ও সারাদেশে কারফিউ জারি করেছে সৌদি কর্তৃপক্ষ। তবে মক্কা ছাড়া বেশ কয়েকটি অঞ্চলে কারফিউ কিছুটা স্তগিত করেছে সৌদি আরব।

সূত্র: দ্য ন্যাশনাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ