1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

ভারতে নতুন ভাইরাস আতঙ্ক, ১৯০০ শূকরের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ৩৬ Time View

করোনা মহামারির মাঝে ভারতে ছড়িয়েছে নতুন ভাইরাস আতঙ্ক। রহস্যজনক এই ভাইরাসে এরই মধ্য ১৯০০ শূকর মারা গেছে, তাই শূকরের মাংস কেনা-বেচা বন্ধ করেছে আসাম সরকার। আসামের অ্যানিম্যাল হাসব্যান্ডারি, ভেটিরিনারি এণ্ড এগ্রিকালচার মন্ত্রী অতুল বোরা জানিয়েছেন, ‘ভাইরাস সংক্রমণে বহু শূকরের মৃত্যু হয়েছে এবং মোট ১৯৬৪টি মৃত্যুর ঘটনা সামনে এসেছে। ছ’য় জেলায় এই ঘটনা দেখা গেছে।’

তিনি আরো বলেছেন, ‘আমাদের ভেটিরিনারি ডাক্তাররা মৃত শূকরদের নমুনা সংগ্রহ করেছেন এবং তা ভুপালের ন্যাশনাল ইন্সটিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিম্যাল ডিসিজেজ ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এখন আমরা রিপোর্টের অপেক্ষা করছি। কিন্তু এক্ষুনি আমাদের সরকার শূকরের মাংস কেনা-বেচা ও বণ্টন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।’

আসামের মন্ত্রী এই প্রসঙ্গে আরও বলেছেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করেছে রাজ্য। খতিয়ে দেখা হচ্ছে ঠিক কতটা ভাইরাস এখনো পর্যন্ত ছড়িয়েছে। যে ছয় জেলা মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁদের মধ্যে রয়েছে বিশ্বনাথ, ধীমাজি, ডিব্রুগড়, লাখিমপুর, সিভাসাগর এবং জোরহাট।

আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল শনিবার উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন। সেখানে ছিলেন অ্যানিম্যাল হাসব্যান্ডারি, ভেটিরিনারি দফতরের বিজ্ঞানিরাও। বৈঠকটি হয় গুয়াহাটির ব্রহ্মপুত্র গেস্ট হাউসে। এই বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই বিষয়ে কিভাবে মুক্তি পাওয়া যায় সে বিষয়টিও দেখতে বলা হয়েছে।

তবে মূলত যেসব কৃষকরা শূকর পালনের সঙ্গে যুক্ত তাদের দিকে তাকিয়ে এই বিষয়ে দ্রুত ব্যবস্থার নির্দেশ দিয়েছে আসাম সরকার।

সূত্র- কলকাতা ২৪।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ