1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও করোনা মোকাবেলায় বড় সাফল্য পেল ইরান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ৪১ Time View

মার্কিন নিষেধাজ্ঞার কারণে চিকিৎসা সরঞ্জাম সংগ্রহের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা হয়েছে ইরানে। তা  সত্ত্বেও করোনাভাইরাস মোকাবেলায় ইরান উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এ কথা বলেছেন। 

ইরানে করোনায় আক্রান্ত ব্যক্তিদের সুস্থ হয়ে ওঠার প্রবণতা অনেক বেড়েছে বলেও জানান তিনি। 

শনিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট রুহানি তেহরানে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন। 

করোনাভাইরাসকে বিশ্বের সবগুলো দেশের সরকারের জন্য একটি ঐতিহাসিক পরীক্ষা হিসেবে উল্লেখ করেন রুহানি। 

তিনি বলেন, দেশের অর্থনীতি সচল রেখে কীভাবে জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করা যায় গোটা বিশ্ব এখন সে পরীক্ষায় অবতীর্ণ।

ইরানের ওপর মার্কিন অবৈধ নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত করে রুহানি বলেন, বিশ্বের বহু উন্নত দেশ করোনা রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খেলেও ইরানে এই প্রাণঘাতী রোগে আক্রান্ত কোনো রোগী বিনা চিকিৎসায় মারা যায়নি। 

নিষেধাজ্ঞা সত্ত্বেও করোনা রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করেছে তেহরান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ