1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

পাঁচ দিনে ৮৩৩ জনকে দেশে আনল ইউএস-বাংলা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ৩৭ Time View

ভারতের চেন্নাইয়ে চিকিৎসায় গিয়ে লকডাউনের কারণে আটকে পড়া মোট ৮৩৩ জনকে দেশে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। এর মধ্যে আজ শনিবার চেন্নাই থেকে পঞ্চম ধাপে পাঁচ জন শিশুসহ মোট ১৬৬ জন আটকে পড়া বাংলাদেশিকে নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট দুপুর ২টা ৪৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। চেন্নাই থেকে বাংলাদেশিদের দেশে ফিরে আনতে এটিই ছিল ইউএস-বাংলার শেষ ফ্লাইট।

বিমান সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘এ নিয়ে পাঁচ ফ্লাইটে চেন্নাই থেকে মোট ৮৩৩ জনকে দেশে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইনস।’

বিমানবন্দর সূত্র জানায়, যারা ফিরেছেন তাদের সবার করোনা পরীক্ষা করানো হয়েছে। হজ ক্যাম্পে স্ক্রিনিংয়ের পর তাদের প্রয়োজন অনুযায়ী প্রাতিষ্ঠানিক বা হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

এদিকে লকডাউনে আটকে পড়া ১৬৩ জন বাংলাদেশি নাগরিক দিল্লি থেকে দেশে ফিরেছেন। শুক্রবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ