1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

করোনায় টিকাদান ব্যাহত, মারাত্মক জীবন ঝুঁকিতে লাখ লাখ শিশু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ৩৭ Time View

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ সতর্ক করে দিয়ে বলেছে- করোনাভাইরাসের কারণে হাম, ডিপথেরিয়া, পোলিওসহ বিভিন্ন রোগের টিকাদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। আর এ কারণে লাখ লাখ শিশুর জীবন ঝুঁকির মধ্যে পড়েছে।

ইউনিসেফ এক বিবৃতিতে জানিয়েছে, বেশিরভাগ দেশ গণহারে শিশুদের পোলিও টিকাদান কার্যক্রম স্থগিত করেছে এবং ২৫ টি দেশ গণহারে শিশুদের হামের টিকাদান অভিযান স্থগিত করেছে।

অথচ প্রতি বছর দুই কোটির বেশি শিশুকে এসব টিকা দেওয়া হয়। কিন্তু এক কোটি ৩০ লাখের বেশি শিশু এসব টিকা এখনো নেয়নি। করোনাভাইরাসের কারণে এসব শিশুর টিকা নিতে পারার ব্যাপারে শঙ্কা রয়েছে। আর তাদের জীবনও সে কারণে ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে।

ইউনিসেফ এর প্রিন্সিপাল অ্যাডভাইজর রবিন নন্দি বলেছেন, সারাবিশ্বে করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। শিশুদের জীবন বাঁচানোর টিকাগুলো এখন সঙ্কটে পড়েছে। করোনাভাইরাসের কারণে টিকাদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর জেরে লাখ লাখ শিশুর জীবন ঝুঁকির মধ্যে পড়ে গেল।

জানা গেছে, ২০১০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত অন্তত ১৮ কোটি ২০ লাখ শিশু জন্মের পর প্রথম টিকা নেয়নি। প্রতি বছর দুই কোটির বেশি শিশু টিকা নেওয়া থেকে বিরত থাকছে।

ইউনিসেফ এর ঊর্ধ্বতন কর্মকর্তা সেথ বার্কলে বলেছেন, যেসব শিশু বর্তমানে টিকা নিচ্ছে না; তাদের সারাটা জীবনই ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। হাম কিংবা পোলিওর চেয়ে করোনাভাইরাস শক্তিশালী নয়। কিন্তু করোনার জেরে সেসব রোগের টিকা শিশুদের দেওয়া থেকে বিরত থাকার মতো ঘটনা ঘটছে।

সূত্র : জিংহুয়া

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ