1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ

করোনাভাইরাস : কাতারে বাংলাদেশি প্রবেশে নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২০
  • ৫২ Time View

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের কাতারে প্রবেশের ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। গতকাল রবিবার দেশটির সরকার এ ঘোষণা দেয়। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কার সতর্কতা হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে কাতার। যা আজ সোমবার থেকে কার্যকর হবে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো- চীন, মিশর, ভারত, ইরান, ইরাক, লেবানন, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ফিলিপিন্স, দক্ষিণ কোরিয়া, শ্রিলংকা, সিরিয়া এবং থাইল্যান্ড। ইতিমধ্যে সতর্কতা হিসেবে কাতার এয়ারওয়েজ ইতালিতে এবং ইতালি থেকে ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে।

২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এখন রোগটি ১০৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে গেছে। কাতারেও পাওয়া গেছে করোনাভাইরাসে আক্রান্ত রোগী। এখন পর্যন্ত এ রোগে দেশটিতে ১৫ জন আক্রান্ত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ