আয়োজকেরা বলেন, স্তন ক্যানসার নিয়ে ভয় ও সংকোচ দূর করতে সঠিক তথ্য জানা জরুরি।
স্তন ক্যানসার, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্ব নিয়ে রংপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘থিংক পিংক, থিংক হোপ’ শীর্ষক এ আয়োজন করে ভলান্টিয়ার ফর বাংলাদেশের সিটি করপোরেশন শাখা।
আয়োজকেরা বলেন, স্তন ক্যানসার নিয়ে ভয় ও সংকোচ দূর করতে সঠিক তথ্য জানা জরুরি। স্বাস্থ্যের যত্ন নিতে নারী ও কিশোরীদের উৎসাহিত করাই এ উদ্যোগের উদ্দেশ্য।