1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

‘করোনাভাইরাস নিয়ে ঘাবড়ানোর কিছু নেই’

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২০
  • ৪২ Time View

করোনাভাইরাস নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আমরা সারাক্ষণ মনিটর করছি। কোথাও যদি কোনো সমস্যা দেখা দিলে যথাযথ ব্যবস্থা নিচ্ছি। এ ধরনের সমস্যা মোকাবিলায় যথেষ্ট সক্ষমতা আমাদের রয়েছে।

আজ রবিবার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২০২০ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি।

করোনাভাইরাস প্রতিরোধ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকে যদি এ ব্যাপারে একটু সচেতনতা সৃষ্টি করতে পারেন এবং সেভাবে মেনে চলতে পারেন ইনশাল্লাহ এ ধরনের সমস্যা মোকাবিলা করতে যথেষ্ট আমাদের সক্ষমতা রয়েছে। আমরা তা পারবো। কাজেই এখানে ঘাবড়ানোর কিছু নেই।’

করোনা ভাইরাস থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আমি বলবো সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে। এছাড়া প্রতিদিনই আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে কীভাবে চলতে হবে, কীভাবে কাজ করতে হবে। স্বাস্থ্য সুরক্ষার নির্দেশনাগুলো সবাইকে মেনে চলার অনুরোধ জানাচ্ছি। তিনি বলেন, এই করোনাভাইরাসের কারণে অনেক দেশ এখন অর্থনৈতিকভাবেও সমস্যার সম্মুখীন হচ্ছে।

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ