1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

করোনার সময়ে ইউরোপের আকাশে উড়ছে ভুতুড়ে বিমান!

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২০
  • ৪৫ Time View

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এই কারণে আকাশ পথে যাত্রীর সংখ্যা কমেছে। ফলে ইউরোপের আকাশে এখন বিমানগুলো যেন ভুতুড়ে অবস্থা। যাত্রী ছাড়াই চলছে বিমান। হাজার হাজার গ্যালন জ্বালানি পুড়িয়ে, পরিবেশের ক্ষতি করে এবং বিপুল পরিমাণে আর্থিক গচ্ছা দিয়ে তাদেরকে এমন ‘ভুতুড়ে’ বিমান উড্ডয়ন অব্যাহত রাখতে হয়েছে।

ইউরোপের বিধি অনুযায়ী, এই মহাদেশের বাইরে যাত্রী আনা নেওয়ায় নিয়োজিত বিমান সংস্থাকে বরাদ্দকৃত ফ্লাইট সংখ্যার ৮০ শতাংশ ব্যবহার করতে হবে। না হলে বরাদ্দকৃত ফ্লাইট সংখ্যা বাতিল করে দেওয়া হবে।

করোনাভাইরাসের প্রকোপকে কেন্দ্র করে বাণিজ্যিক বিমান সংস্থাগুলোর যাত্রী সংখ্যা অনেকক্ষেত্রেই প্রায় শূন্যে এসে ঠেকেছে। আর অনেক ক্ষেত্রেই বিমান চলাচলের ওপর আরোপ করা হয়েছে বিধি নিষেধ। সব মিলিয়ে এমন পরিস্থিতিতেও যাত্রীহীন খালি বিমান নিয়েই আকাশে উড়ছে যাত্রীবাহী উড়োজাহাজ।

এদিকে, আর্থিক ও পরিবেশের ক্ষতি ঠেকানোর জন্য বিমান সংস্থাগুলোকে ‘ভুতুড়ে’ উড়োজাহাজ চালানোর দায় থেকে অব্যাহতি দেওয়ার দেন দরবার চলছে। অবশ্য, হংকং ও চীনের মূল ভূখণ্ডের যাতায়াতকারী বিমান সংস্থাগুলোকে বাধ্যতামূলক উড্ডয়ন থেকে এরই মধ্যে অব্যাহতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ