1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

পেঁয়াজের কারণে বদলে যাচ্ছে খাবারের তালিকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
  • ৫৪ Time View

বিয়ে থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় উৎসবে আমিষ একটু বেশিই লাগে। আর মাংস রান্নার জন্য পেঁয়াজ লাগে একটু বেশি পরিমাণে। তবে মাংস রান্নার অপরিহার্য এই উপাদান পেঁয়াজের বাজার অগ্নিমূল্য হওয়ার কারণে কয়েক ধরনের সমস্যা দেখা যাচ্ছে।

অনেকেই মাংস রান্নার জন্য সঠিক পরিমাণে পেঁয়াজ ব্যবহার করছেন না। আবার পেঁয়াজ সঠিকভাবে দিলে অন্য রকমের খাবারের তালিকা ছেঁটে ফেলছেন। না-হয় মাংসের পরিমাণ কমিয়ে অন্য খাবারগুলো বাড়িয়ে দিচ্ছেন কেউ কেউ। বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, পেঁয়াজের দাম বৃদ্ধির কারণে বিয়ের খরচ পর্যন্ত পাল্টে যাচ্ছে। অনেকেই ভালোভাবে অনুষ্ঠান করার জন্য নতুন পেঁয়াজ বাজারে আসার জন্য অপেক্ষা পর্যন্ত করেছেন।

এবার বড়দিনে পরিবারের সবাইকে নিয়ে পিকনিক করতে গিয়ে বিপাকে পড়েছে মানুষজন। মাংসে পেঁয়াজ ব্যবহারের মাত্রা কমাতে হয়েছে দামের কারণে। আবার অনেকে পিকনিকে মাংস রান্নার জন্য পেঁয়াজ কিনলেও অন্য মেনু বাদ দিয়েছেন।

অনেকেই বলছেন, বন্ধুরা মিলে প্রতি বছর বড়দিনে পিকনিক করেন। মাংসের পাশাপাশি চাটনি, দই, মিষ্টি পাঁপড়ও থাকে মেন্যুতে। এ বার পেঁয়াজের দাম শতাধিক টাকা কেজি। রসুনও আকাশছোঁয়া। তাই এবার পিকনিকে শুধুই মাংস-ভাত।

অন্যবারের থেকে এবার পেঁয়াজ কম বিক্রি হয়েছে বলছেন বিক্রেতারাও। কতদিনে কমবে পেঁয়াজের দাম, জানা নেই কারও। সে কারণে পরিমাণেই কম খাচ্ছে মানুষজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ